মেসেঞ্জার ও ফেসবুকে বেশি নির্যাতন
বাংলাদেশ মহিলা পরিষদ ও ডিজিটালি রাইটের গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে অনলাইন সহিংসতার প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে ফেসবুক ও মেসেঞ্জার। তাদের গবেষণা জরিপে অংশ নেওয়া ভুক্তভোগীদের ৩৯ দশমিক ৭ শতাংশ মেসেঞ্জারের কথোপকথনে এবং ৩৬ দশমিক ৭ শতাংশ ফেসবুকে সহিংসতার শিকার হয়েছেন। সহিংসতার ধরনগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে হয়রানি ও লিঙ্গভিত্তিক শোষণ। ভুক্তভোগীদের ৫২ শতাংশ এ ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। অর্থনৈতিক শোষণ ও প্রতারণার শিকার হয়েছেন ৩৭ শতাংশ। যৌন ও ছবিভিত্তিক নির্যাতনের শিকার হয়েছেন ২৪ শতাংশ এবং পরিচয় অপব্যবহার ও ভুয়া অ্যাকাউন্ট-সংক্রান্ত সহিংসতার শিকার হয়েছেন ১৭ শতাংশ। গবেষণায় আরও উঠে এসেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি বিকৃত করা, ডিপফেক তৈরি এবং ব্যক্তিগত ছবি ব্যবহার করে ব্ল্যাকমেলের মতো ঘটনা বাড়ছে। সাবেক ঘনিষ্ঠ সঙ্গীদের কেউ কেউ এসব প্রযুক্তিকে নিয়ন্ত্রণ বজায় রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।

দৈনিক টার্গেট 























