ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৩৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

• দলীয় সংশ্লিষ্টতার কারণে নির্বাচনে সংঘাতের আশঙ্কা বিশেষজ্ঞদের

• আগামী সপ্তাহে দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন

ফাইল ছবি

আগামী জানুয়ারি থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন নির্দলীয় প্রতীকে হলেও এরই মধ্যে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করছে রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে সংলাপে বসছে কমিশন। সংলাপে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখা, সহিংসতা এড়ানো ও আচরণবিধি মেনে চলতে দলগুলোর সহযোগিতা চাইবে ইসি।

তবে নির্দলীয় নির্বাচনে দলগুলোর প্রার্থী মনোনয়ন ও সমর্থনের সুযোগ নিয়ে বিশ্লেষকদের মধ্যে ভিন্নমত রয়েছে। কেউ দলগুলোর হস্তক্ষেপ বন্ধের পক্ষে, আবার কারও মতে, আইনে স্পষ্ট বিধান না থাকায় এ বিষয়ে কমিশনের ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আজকের পত্রিকাকে বলেন, দলীয় প্রতীক না থাকলেও বাস্তবে রাজনৈতিক দলগুলোকে আলাদা করা যাবে না। কারণ, প্রার্থীরা কমবেশি কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত। এ কারণে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও পরামর্শ চায় কমিশন।

এরপর ২০২৫ সালের ১৮ আগস্ট অধ্যাদেশ জারির মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল করে অন্তর্বর্তী সরকার।

এ বছর বিএনপি ক্ষমতায় এসে অধ্যাদেশটি আইনে পরিণত করে। নির্দলীয় প্রতীকে পাঁচ ধাপে ইউপি নির্বাচনের সম্ভাব্য নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে ইসি।

বিশ্লেষকেরা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলেও আইনে নির্দলীয় নির্বাচনের কোনো সংজ্ঞা নেই। দলগুলো কী করতে পারবে বা পারবে না, কিংবা কতটুকু ভূমিকা রাখতে পারবে, সে বিষয়েও স্পষ্ট বিধান নেই। শুধু আচরণবিধিতে নির্বাচনী প্রচারণায় কারা অংশ নিতে পারবেন, আর কারা পারবেন না, সে বিষয়ে কিছু নির্দেশনা রয়েছে। আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন দেওয়া বা কোনো প্রার্থীকে সমর্থনের বিষয়েও আইনে কিছু বলা নেই। এটিকে আইনের ত্রুটি ও দুর্বলতা বলে মনে করেন তাঁরা।

নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে একক প্রার্থী নিশ্চিত করতে তৃণমূলে জোর দেওয়া হচ্ছে। জামায়াত অধিকাংশ ইউপিতে একক প্রার্থী নিশ্চিত করছে বলে সূত্রে জানা গেছে। এনসিপিও একক প্রার্থী দেবে। প্রতিটি ইউপিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী বিএনপির একাধিক নেতা থাকলেও, দলটির কেন্দ্র থেকে একক প্রার্থীর পক্ষে জোর দেওয়া হচ্ছে।

নির্দলীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রার্থী দেওয়া বা আনুষ্ঠানিকভাবে সমর্থন করার সুযোগ থাকা উচিত নয় বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তাঁর মতে, নির্বাচন কমিশনের উচিত সংলাপে দলগুলোকে প্রার্থী মনোনয়ন ও সমর্থন দেওয়া থেকে বিরত থাকতে বলা। দলগুলোকে স্পষ্টভাবে জানাতে হবে, তারা যেন প্রার্থী মনোনয়ন বা কোনো প্রার্থীকে সমর্থন করা থেকে বিরত থাকে।

তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল আছে ৫৯টি। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানানো হচ্ছে না।

ইসি সূত্রে জানা গেছে, ২৯ নভেম্বর বিএনপি, জামায়াতসহ ১৯ রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানানো হতে পারে। প্রথম দিনের আমন্ত্রণের তালিকায় রাখা হয়েছে জাতীয় পার্টির নামও। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে হওয়া সংলাপে দলটিকে আমন্ত্রণ জানানো হয়নি।

নির্দলীয় নির্বাচনকে সামনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে ইসির যুক্তি হচ্ছে, রাজনৈতিক দলগুলো সমাজের প্রতিনিধিত্ব করে। তাদের নেতা-কর্মীরা যাতে নির্বাচনে কোনো বিশৃঙ্খলা না করেন এবং ভালো পরিবেশ বজায় রাখেন, সে বিষয়ে দলগুলোর সহযোগিতা প্রত্যাশা করে কমিশন। দলীয় ব্যানার বা প্রতীক থাকবে না, কিন্তু রাজনৈতিকভাবে প্রার্থীরা নির্বাচন করবেন। কোনো দল চাইলে নিজের পছন্দের প্রার্থীর পক্ষে ভোটও চাইতে পারে। কমিশন শুধু দলীয় ব্যানার ব্যবহারের বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে।

সংলাপে কমিশন দলগুলোর কাছে নির্বাচনে হস্তক্ষেপ না করার সহযোগিতা চাইতে পারে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, একই দল থেকে একাধিক প্রার্থী থাকলে দল যেন একজনকে বেছে নিয়ে অন্যদের সরে যেতে বাধ্য না করে। পাশাপাশি কোনো প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন দেওয়া থেকেও দলগুলোর বিরত থাকা উচিত।

সংলাপের উদ্দেশ্যের বিষয়ে কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘উদ্দেশ্য হলো তাদের সহযোগিতা চাওয়া। মূলত রাজনৈতিক দলগুলোই সমাজের প্রতিনিধিত্ব করে। কাজেই তারা আমাদের সহযোগিতা করবে। তাদের দলীয় লোক ও কর্মীরা যাতে কোনো বিশৃঙ্খলা না করেন, ভালো পরিবেশ বজায় রাখেন, এটাই তাদের কাছে প্রত্যাশা।’

নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো নির্বাচন তো রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া ঠিকমতো করা যায় না। আমার মনে হচ্ছে, সহযোগিতাটাই চাইবে। যদিও নির্দলীয় নির্বাচন, কিন্তু যাঁরা নির্বাচন করবেন, তাঁরা কোনো না কোনো দলেরই লোক।’

নির্বাচন বিশেষজ্ঞ ড. আব্দুল আলীম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। দলগুলো যাতে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখে এবং আচরণবিধি মেনে চলে, সে বিষয়ে কমিশনের সহযোগিতা চাওয়া ভালো উদ্যোগ।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপের উদ্যোগকে ইতিবাচক মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম। তাঁর মতে, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলো সরাসরি অংশ না নিলেও স্থানীয় পর্যায়ে তাদের সক্রিয়তা, সমর্থন ও প্রতিপক্ষের অবস্থান থাকবে। দলগুলোকে আস্থায় নেওয়া না গেলে এবং তাদের সহযোগিতা নিশ্চিত করা না গেলে নির্বাচনে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি…

কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে ২ ডিসেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘কৃষক কার্ড’ কর্মসূচির পাইলট পর্যায়ের দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২ ডিসেম্বর। ওই দিন প্রধানমন্ত্রী কুষ্টিয়া জেলার সদর উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর বিভাগের কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন

জনপ্রিয় টার্গেট

ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন

প্রকাশ: ০২:৩৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬