০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিটি সংবাদকর্মীর জন্য তথ্য কমিশনের দরজা সব সময় খোলা: ড. নাহরিন খান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সম্মেলন কক্ষে নবগঠিত কমিশনের ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রধান তথ্য কমিশনার বলেন, প্রতিটি সংবাদকর্মীর জন্য তথ্য কমিশনের দরজা সব সময় খোলা থাকবে। সম্মিলিত প্রয়াসেই কমিশনকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে।

তিনি বলেন, সংবাদকর্মীদের উপস্থিতি এবং সংবাদ সংগ্রহের মাধ্যমেই তথ্য কমিশনের আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ ও স্বাধীনভাবে পথ চলার প্রথম পদক্ষেপ আজ থেকে শুরু হলো।

দেশের গণতান্ত্রিক চর্চা ও সুশাসন শক্তিশালী করতে তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে মন্তব্য করে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেন, তথ্য কমিশন সরকার বা জনগণের পক্ষে থাকবে না, তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে।

কমিশনের নানা সংকটের কথা তুলে ধরে তিনি জানান, ১৫ তলা বিশিষ্ট এই কমিশন ভবনে অনুমোদিত ৭৬ জন জনবলের বিপরীতে বর্তমানে মাত্র ২২ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। এত স্বল্প জনবল নিয়েই তারা সীমিত পরিসরে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তথ্য কমিশনকে জনমুখী করতে ১০০ দিনের কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, রাইট টু ইনফরমেশন (আরটিআই) সম্পর্কে সচেতনতা তৈরিতে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সপ্তাহব্যাপী ‘তথ্যমেলা সপ্তাহ’ আয়োজন করা হবে। একই সঙ্গে দেশের স্কুল-কলেজেও এ কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও জানান, গত দুই বছরে জমে থাকা ৯১৭টি পেন্ডিং অভিযোগের মধ্যে ৯৫টি অভিযোগের শুনানি আগামী ১৬ নভেম্বর থেকে কমিশনের নিজস্ব কার্যালয়ে শুরু হচ্ছে। নতুন কমিশন যোগদানের পর ইতিমধ্যে ২০০-এর অধিক নতুন অভিযোগ জমা পড়েছে।

গত ১৭ বছরে তথ্য কমিশন উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি উল্লেখ করে ড. নাহরিন ইসলাম খান বলেন, এই চ্যালেঞ্জ উত্তরণে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা কমিশনের পথচলায় সহায়ক হবে।

ব্রিফিংয়ে তথ্য কমিশনার এস. এ. এম মাহফুজুর রহমান বলেন, তথ্য অধিকার আইন ও তথ্য কমিশন মানুষের তথ্যের অধিকার নিশ্চিত করতে একটি গেম চেঞ্জিং ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে গণমাধ্যমই সবচেয়ে বড় অংশীদার। স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় তথ্য কমিশন ও গণমাধ্যম একযোগে কাজ করবে।

তিনি আরও বলেন, বর্তমান যুগে এআই ও তথ্যপ্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশনের যে ঝুঁকি তৈরি হয়েছে, তা রোধে এবং বস্তুনিষ্ঠ ও প্রামাণ্য তথ্য নিশ্চিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন বলেন, দীর্ঘ দুই বছর তথ্য কমিশনের কার্যক্রম না থাকায় এখানে কাজের পাহাড় জমে গেছে। এই সংকট উত্তরণে ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছি। তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা দূর করতে ও তাদের সচেতন করে তুলতে গণমাধ্যমকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সড়কে ৬ বছরে প্রাণহানি ৪৫ হাজার, সবচেয়ে বেশি অটোরিকশায়

বিশ্লেষণে দেখা গেছে, মোটরসাইকেল, অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, বাস ও পিকআপ ভ্যান দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির প্রবণতা বাড়ছে।

১০০ দিনের পরিকল্পনা জানাল তথ্য কমিশন, হবে তথ্য অধিকার মেলা

বিশ্ববিদ্যালয় পর্যায়ে চাকরি মেলা বা ক্যারিয়ার মেলার মতো তথ্য অধিকার মেলার আয়োজন করা হবে। চলতি মাসের শেষ দিকে ঢাকাভিত্তিক তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সপ্তাহব্যাপী এ মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, প্রথম ধাপে নিয়োগ পাবেন ১১২ বাংলাদেশি

চূড়ান্ত বাছাই করতে মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। তারা ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে। বোয়েসেলের দাবি, এ বাছাইয়ে সংস্থাটির কোনো হস্তক্ষেপ থাকবে না; নিয়োগকর্তার নির্বাচিত প্রার্থীরাই চূড়ান্ত বলে বিবেচিত হবেন।

জনপ্রিয় টার্গেট

একই সময়ে ৬ সরকারি দপ্তরে চাকরি, দোষী সাব্যস্ত ব্রিটিশ কর্মকর্তা

প্রতিটি সংবাদকর্মীর জন্য তথ্য কমিশনের দরজা সব সময় খোলা: ড. নাহরিন খান

প্রকাশ: ০৩:০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬