আজ সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, ‘দুদক একটি স্বায়ত্তশাসিত স্বাধীন প্রতিষ্ঠান। আমরা কারও দ্বারা প্রভাবিত হয়ে বা কোনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো মামলা পরিচালনা করছি না। আমরা ন্যায়নিষ্ঠার সঙ্গে আইনানুগভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করছি।’
আসিফ মাহমুদের বিরুদ্ধে কীসের ভিত্তিতে এবং কী যাচাই-বাছাই করে অনুসন্ধান করা হচ্ছে, এটি রাজনৈতিক চাপের কারণে কি না–এমন প্রশ্নের জবাবে সাইদুর রহমান খান বলেন, ‘আমরা আজকের বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকি, আর না যাই।’
দুদক সচিব বলেন, ‘আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের কমিশন পাঁচ মাস ছিল না। অনেকগুলো বিষয় আমাদের পেন্ডিং রয়েছে। এগুলো নিয়ে আমরা কাজ করছি। পাইপলাইনে আরও আছে। আপনারা দেখবেন, সময়মতো সবগুলো আপনাদের সামনে উপস্থাপিত হবে।’ আসিফের বিরুদ্ধে অনুসন্ধান কোনো টার্গেট করে করা হচ্ছে কি না–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এরকম কোনো টার্গেট করে করছি না। যেহেতু পেন্ডিং ছিল, পেন্ডিং লিস্ট অনুযায়ী আমরা এগুলো উপস্থাপন করছি।’ তিনি বলেন, ‘সামনে আপনারা লক্ষ্য করবেন যে আমরা কোনো পক্ষপাতিত্ব করে এ রকম কাজ পরিচালনা করছি না।’
অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টাদের বিরুদ্ধেও অভিযোগ থাকলে দুদক সেগুলো দেখছে কি না, জানতে চাইলে সচিব বলেন, ‘এই মুহূর্তে আমি বলতে পারছি না। যদি অভিযোগ এসে থাকে, নিশ্চয়ই আইনের আওতায় তিনিও আসবেন।’
দুদক সচিব আরও বলেন, ‘অন্যান্য উপদেষ্টা, যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আমরা সেগুলো আইনানুগভাবে দেখছি।’
শিল্পে গ্যাসের সরবরাহ আগামীকাল মঙ্গলবার থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতাদের ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন…
বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা এবং দুই দেশের মধ্যকার ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর…
ডাকসু সংগ্রহশালায় মুক্তিযুদ্ধের ইতিহাসকে যথাযথভাবে সংরক্ষণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সংগ্রহশালাকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার জায়গা না বানানোর দাবি জানিয়েছে সাংস্কৃতিক সংগঠনটি। আজ সোমবার এক বিবৃতিতে এটি জানিয়েছে তারা।
দৈনিক টার্গেট 


























