ঐতিহ্য বুক কার্নিভালের সময় বাড়ল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:১৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

ঐতিহ্য জানিয়েছে, ১৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বই উৎসব চলার কথা ছিল। কিন্তু পাঠকদের ভালোবাসা, ব্যাপক আগ্রহ এবং বইপ্রেমীদের অনুরোধে বইয়ের সঙ্গে আরও কিছুটা সময় কাটানোর প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এই সময় বাড়ানো হয়েছে।

প্রতিদিনই নানা আয়োজনে মুখর থাকে ঐতিহ্য বুক কার্নিভাল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— রাইটার্স ডে, বুক ইনফ্লুয়েন্সার ডে, শিশুদের চিত্রাঙ্কন ও গল্প বলার প্রতিযোগিতা, শিশুদের চিত্র প্রদর্শনী, টাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফি কর্মশালা, ওপেন এয়ার পডকাস্ট, ক্লাব ডে, পাবলিশার্স ডে, বাংলা একাডেমির গাছ পরিচিতি, একক নাটক ‘শহীদ কাদরী’ এবং সংগীতসন্ধ্যা।

এ সব আয়োজনের পাশাপাশি প্রতিদিনই থাকছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন। বইপ্রেমীদের জন্য কার্নিভালে রয়েছে আকর্ষণীয় ছাড়ের সুযোগ। মজুত থাকা বইয়ে সর্বোচ্চ ৭১ শতাংশ এবং ঐতিহ্য প্রকাশিত রচনাবলিতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এ ছাড়া রচনাবলির পৃথক খণ্ড মাত্র ১৫০ থেকে ২০০ টাকায় কেনার সুযোগ রয়েছে। যেকোনো পরিমাণ বই কিনলেই উপহার হিসেবে পাওয়া যাচ্ছে বুকমার্ক। অংশগ্রহণকারী অন্যান্য প্রকাশনা প্রতিষ্ঠানের বইয়েও থাকছে বিশেষ ছাড়।

সাহিত্য, বই ও সংস্কৃতিকে কেন্দ্র করে পাঠক-লেখকের মিলনমেলায় পরিণত হওয়ার প্রত্যাশা নিয়ে আয়োজিত ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’ -এ সব পাঠক, লেখক, শিক্ষার্থী ও বইপ্রেমীকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ঐতিহ্য।

কার্নিভালে ঐতিহ্যের পাশাপাশি অংশ নিচ্ছে ইলহাম, কাকাতুয়া, গ্রিপার মার্ক, নির্বাচিত, নু বুকস, রেড ও ধ্রুবপদ প্রকাশনী। ফুড পার্টনার হিসেবে রয়েছে পাকেরঘর। ‘ঐতিহ্যের পাতায় নতুন দিনের গল্প’ প্রতিপাদ্যে আয়োজিত এ কার্নিভালের লক্ষ্য পাঠক, লেখক, প্রকাশক ও সংস্কৃতিমনস্ক মানুষের মধ্যে সাহিত্য ও সৃজনশীলতার নিবিড় সংযোগ গড়ে তোলা।

ইয়োকোহামায় শিল্পী কামরুল হাসান লিপুর একক চিত্র প্রদর্শনী

জাপানে দীর্ঘদিনের বসবাসের করেও বাংলাদেশের মানুষ, প্রকৃতি ও লোকজ জীবনের স্মৃতি চিত্রকর্মে ধারণ করে চলেছেন চিত্রশিল্পী কামরুল হাসান লিপু। নারীমুখ, শাপলা, শাড়ির অলংকরণ ও লাল-সবুজের বিন্যাসে তিনি খুঁজে ফেরেন জন্মভূমির সঙ্গে নিজের সম্পর্ক ও সাংস্কৃতিক শিকড়। তাঁর শিল্পচর্চার বিভিন্ন পর্যায় নিয়ে…

জগজিৎ সিংয়ের শ্রদ্ধায় অ্যালিয়ঁস ফ্রঁসেজে গজলসন্ধ্যা

জগজিৎ সিংয়ের গান ও সংগীত ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘গজল ইভনিং: আ ট্রিবিউট টু জগজিৎ সিং’। অনুষ্ঠানে গজল পরিবেশন করেন মঞ্জুরুল ইসলাম খান ও অতিথি শিল্পী আফসানা রুনা।

ছায়ানটে শিশুদের কলকাকলিতে পূর্ণ শরতের উৎসব

শিক্ষার্থীদের অংশগ্রহণে ছায়ানটের দুই দিনব্যাপী শরৎ উৎসব শুরু হয়েছে। শুক্রবার উদ্বোধনী দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ছায়ানটের শিক্ষার্থীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। শনিবার সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় দিনের অনুষ্ঠান হবে…

জনপ্রিয় টার্গেট

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৩৬ জন

ঐতিহ্য বুক কার্নিভালের সময় বাড়ল

প্রকাশ: ০৩:১৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬