দুই কলেজের তিন শিক্ষার্থীই ফেল, একটিতে পাস নেই তিন বছর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ শনিবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন শূন্য পাস করা প্রতিষ্ঠান দুটি হলো পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজ ও সাঘাটা উপজেলার জুমারবাড়ী মহিলা কলেজ। এর মধ্যে ফকিরহাট মহিলা কলেজ থেকে দুজন এবং জুমারবাড়ী মহিলা কলেজ থেকে একজন পরীক্ষায় অংশ নেন। তাঁদের কেউই উত্তীর্ণ হতে পারেননি।

ফকিরহাট মহিলা কলেজের ফলাফল আরও উদ্বেগজনক। গত তিন বছর ধরে এ কলেজের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারছেন না। অন্যদিকে, কলেজ দুটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা এত কম কেন এবং প্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ কেমন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলাফল নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বোর্ডের অধীন ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানের মধ্যে গাইবান্ধার এ দুটি কলেজও রয়েছে। কলেজ দুটি নন-এমপিওভুক্ত। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রতিষ্ঠান দুটি এমপিওভুক্ত হয়নি।

পলাশবাড়ীর ফকিরহাট মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবার রহমান রশিদ বলেন, এ বছর মানবিক বিভাগ থেকে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে দুজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের কেউই পাস করেননি।

মাহবুবার রহমান রশিদ বলেন, ২০০০ সালে কলেজটি প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত শুধু পাঠদানের অনুমোদন পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি আজও এমপিওভুক্ত হয়নি। অনেক শিক্ষকই এমপিওভুক্তির আশা ছেড়ে দিয়েছেন। এ কারণে তাঁরা প্রতিষ্ঠানে আসেন না। তাঁদেরও তো সংসার আছে। বিনা বেতনে কত দিন পড়াবেন? শিক্ষকদের এমন পরিস্থিতির কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। ফলে ভালো ফলাফল করা সম্ভব হচ্ছে না বলে জানান অধ্যক্ষ।

ফি না দেওয়ায় পরীক্ষায় অংশ নিতে বাধা, শিক্ষার্থী-বহিরাগতদের মারধরে আহত প্রধান শিক্ষক

গাইবান্ধার সুন্দরগঞ্জে ফি পরিশোধ না করেও টেস্ট পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে শিক্ষার্থী ও বহিরাগতদের বিরুদ্ধে। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক মো. আব্দুর রশিদ মিয়া।

ধানখেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার

ধানখেতে আত্মগোপন করেও পুলিশের হাত থেকে রক্ষা পেলেন না গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকার (৪৬)। আজ শুক্রবার ভোররাতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে জয়পুরহাটের কালাই উপজেলার একটি ধানখেত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়…

কর্মকর্তাদের সামনেই কৃত্রিম সংকট দেখিয়ে চড়া দামে সার বিক্রির অভিযোগ

অপেক্ষমাণ কৃষকদের অভিযোগ, সার নিতে গেলে ব্লক সুপারভাইজার (বিএস) ও ডিলারের লোকজন নানা অজুহাতে সার দিতে চান না। ফলে অনেক সময় সার না পেয়েই বাড়ি ফিরতে হয় তাঁদের। তবে বস্তাপ্রতি অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টাকা দিলে চাহিদামতো সার পাওয়া যায়। এমনকি অতিরিক্ত টাকা দিলে স্লিপেরও প্রয়োজন হয় না বলে অভিযোগ তাঁদের।

জনপ্রিয় টার্গেট

দুই কলেজের তিন শিক্ষার্থীই ফেল, একটিতে পাস নেই তিন বছর

প্রকাশ: ০৪:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬