আজ রোববার দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, স্থানীয় সরকার হলো গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি এবং মূল ভিত্তি।
সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসকদের উদ্দেশে রাষ্ট্রপতি বিগত সময়ের দুর্নীতির মানসিকতা থেকে বেরিয়ে এসে স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আমলের রেখে যাওয়া দুর্নীতি ও অনিয়ম থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের প্রতিনিয়ত সক্রিয় এবং সজাগ থেকে দায়িত্ব পালন করতে হবে।’
স্থানীয় পর্যায়ে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করতে জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনার নির্দেশনা দেন রাষ্ট্রপতি।
বৈঠকে জেলা পরিষদের প্রশাসকেরা রাষ্ট্রপতির কাছে তাঁদের প্রশাসনিক পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক দাবি-দাওয়া তুলে ধরেন। প্রশাসকদের কথা শুনে রাষ্ট্রপতি তাঁদের আশ্বাস দিয়ে বলেন, ‘এই সরকার জনগণের সরকার। স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো সমাধানে এবং আপনাদের দাবি বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’
রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটাতে স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনর্গঠন ও শক্তিশালী করার ওপর বর্তমান সরকার বিশেষ গুরুত্ব আরোপ করছে।
দীর্ঘ সময় ধরে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।
তিনি জানান, তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের সুফল পৌঁছে দিতে স্থানীয় প্রতিনিধিদের ভূমিকা অপরিসীম, এবং একটি দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামোর মাধ্যমেই সেই লক্ষ্য অর্জন করা সম্ভব।
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের স্ট্রাইক বা হরতাল ডাকাকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে এ ধরনের কোনো ধর্মঘট বা হরতাল ডাকলে বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়া হয়েছে।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে সহযোগিতা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে আবেদন করেছেন রুনির ভাই নওশের আলম রোমান। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আবেদনটি জমা দেন তিনি।
সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা হ্রাস করে জারি করা পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির আজ রোববার ১০ জন আবেদনকারীর পক্ষে রিটটি করেন।
দৈনিক টার্গেট 





















