দলে ফেরানো হয়েছে তাসকিন আহমেদকে। আফগানিস্তান টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল ঢাকা এক্সপ্রেসকে। তবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দুটি ম্যাচই খেলেছেন তাসকিন।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৮ অক্টোবর। ম্যাচটির ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

দৈনিক টার্গেট 




















