গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে: প্রধানমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি আরও জানান, সৌরবিদ্যুৎ স্থাপনে অর্থায়ন সহজ করা, কর ও শুল্ক সুবিধা দেওয়া এবং বিনিয়োগে উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌরবিদ্যুৎ সম্প্রসারণে প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিলও বরাদ্দ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার যেসব পদক্ষেপ বাস্তবায়ন করে চলছে, এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যেই আজকের এই বাংলাদেশ সোলার এক্সপো। নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

নবায়নযোগ্য জ্বালানিকে বাংলাদেশের জন্য অনিবার্য বাস্তবতা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু একটি সম্ভাবনাময় খাতই নয়, বরং এক অনিবার্য বাস্তবতা।’

তিনি আরও জানান, সরকার ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে দেশের প্রতিটি মানুষের সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে। তাঁর ভাষায়, ‘আপনাদের মতো উদ্যোক্তারাই এই উদ্যোগের মূল চালিকাশক্তি।’

সৌরবিদ্যুৎ সম্প্রসারণে অর্থায়নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সৌরবিদ্যুৎ সম্প্রসারণে অর্থায়ন সহজ করতে সরকার প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করেছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হবে। নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা যেন শুধু অর্থের অভাবে পিছিয়ে না পড়েন, সরকার সেটি নিশ্চিত করতে চায়।’

এ খাতে বিনিয়োগ বাড়াতে সরকার ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬’ প্রণয়ন করেছে বলেও জানান তিনি। এ ছাড়া বিনিয়োগ উৎসাহিত করতে বিভিন্ন নীতিগত সহায়তা, কর ও শুল্ক সুবিধা এবং আর্থিক প্রণোদনার ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিজের বাসায় সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য আপনাদের প্রতি আহ্বান জানানোর আগে আমি নিজেও কিন্তু আমার বাসায় সোলার প্যানেল স্থাপন করেছি। ইতিমধ্যে আমার বাসায় ব্যবহারের পর বিদ্যুতের কিছু অতিরিক্ত ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত করতেও সক্ষম হয়েছি।’

সৌরবিদ্যুতের যন্ত্রপাতির দাম কমানো এবং এ খাতে দেশীয় উৎপাদন উৎসাহিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সৌর প্যানেল, ইনভার্টার ও ব্যাটারির মতো প্রয়োজনীয় যন্ত্রপাতির আমদানি এবং দেশীয় উৎপাদন উৎসাহিত করতে কর ও শুল্ক সুবিধা দেওয়া হয়েছে। তাঁর মতে, শুধু বেশি বিদ্যুৎ উৎপাদনই একমাত্র লক্ষ্য নয়, জনগণের ব্যবহারের জন্য বিদ্যুতের খরচ কমানোও সরকারের অগ্রাধিকার।

বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশটাকে সম্পূর্ণ আমদানিনির্ভর রাষ্ট্রে পরিণত করে ফেলা হয়েছিল। ফলে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আমদানি প্রক্রিয়ায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হওয়ায় জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশকে সংকট মোকাবিলা করতে হচ্ছে।’

তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখা, বিদ্যুৎ খাতের ব্যয় ও চুক্তি পর্যালোচনা, দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো, জ্বালানির উৎসে বৈচিত্র্য আনা এবং দ্রুত সৌরবিদ্যুৎ সম্প্রসারণের বিষয়ে সরকার একযোগে কাজ করছে।

সৌরবিদ্যুতের ব্যবহার কৃষি খাতেও বাড়ানোর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষকদের সেচের জন্য সরকার ভর্তুকি মূল্যে বিদ্যুৎ সরবরাহ করে। পর্যায়ক্রমে বিদ্যুৎচালিত সেচ পাম্পকে সৌরচালিত পাম্পে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকের উৎপাদন খরচ কমবে, পরিবেশ সুরক্ষিত হবে এবং জাতীয় গ্রিডের বিদ্যুৎ সাশ্রয় হবে। একইভাবে সৌরবিদ্যুৎ ব্যবহার করে হিমাগার, কৃষিপণ্য সংরক্ষণ ও গ্রামীণ ক্ষুদ্র উদ্যোগের নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব।

সৌরবিদ্যুৎ খাতের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করার পর সেটি ঠিকমতো কাজ করছে কি না, নিয়মিত রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না এবং গ্রাহক প্রয়োজনীয় সেবা পাচ্ছেন কি না, অনুগ্রহপূর্বক সেদিকে লক্ষ্য রাখবেন।’

বিদ্যুৎ সাশ্রয়ের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সরকারের দায়, অপরদিকে বিদ্যুতের সঠিক ও সাশ্রয়ী ব্যবহার জনগণের দায়িত্ব।’ দিনের বেলায় প্রাকৃতিক আলো-বাতাস ব্যবহারের পাশাপাশি বাসা, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে অপ্রয়োজনে বাতি, পাখা ও বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন সহযোগীদের স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগে অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রবাসী বাংলাদেশিদেরও এ খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সোলার এক্সপোকে শুধু দুই দিনের প্রদর্শনীতে সীমাবদ্ধ না রাখার প্রত্যাশা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই, আজকের এই সোলার এক্সপো কেবল দুই দিনের একটি প্রদর্শনী হয়ে যেন শেষ না হয়। এখান থেকে নতুন উদ্যোক্তা তৈরি হোক। নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হোক। ব্যাংক ও উদ্যোক্তাদের মধ্যে সংযোগ তৈরি হোক। তরুণেরা প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ পাক। প্রতিটি জেলা ও উপজেলায় সৌরবিদ্যুৎ সম্প্রসারণের বাস্তব উদ্যোগ গড়ে উঠুক।’

অনুষ্ঠানে সৌরবিদ্যুৎ খাতসহ বিভিন্ন বিষয়ে উদ্ভাবনী ধারণা উপস্থাপনকারী তরুণদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ প্রতিযোগিতায় তিন শতাধিক তরুণ-তরুণী নতুন ধারণা উপস্থাপন করেছেন। তাঁদের মধ্য থেকে কয়েকজনকে পুরস্কৃত করা হয়েছে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার একটি ইনোভেটিভ আইডিয়াই হয়তো বাংলাদেশের জন্য হতে পারে গেম চেঞ্জিং।’

সরকার, উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আসুন, আমরা সূর্যের আলোকে দেশের সম্পদে পরিণত করি। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলি।’

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন।

সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে প্রথমবারের মতো এ সোলার এক্সপোর আয়োজন করেছে।

সংসদীয় কমিটির বৈঠক: বিমানের টিকিটের দাম ও ফ্লাইট বিলম্ব নিয়ে প্রশ্ন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটের দাম বেশি কেন, তা জানতে চেয়েছে সংসদীয় কমিটি। আবার অনলাইনে টিকিট না পাওয়া সত্ত্বেও ফ্লাইটে আসন ফাঁকা কেন থাকে এবং ফ্লাইট কেন বিলম্ব হয়, সেসব প্রশ্নও উঠেছে কমিটির বৈঠকে। জাতীয় সংসদে গতকাল সোমবার সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত কমিটির বৈঠক হয়।

অপরাধী ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বাংলাদেশ-হংকং চুক্তি অনুমোদন

অপরাধী ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পারস্পরিক আইনি সহায়তার লক্ষ্যে ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যাগ্রিমেন্ট ইন ক্রিমিনাল মেটার্স বিটুইন বাংলাদেশ অ্যান্ড হংকং’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের সঙ্গে এই চুক্তির ফলে দুই দেশ অপরাধীদের নিজ নিজ দেশে

জনপ্রিয় টার্গেট

সালিসে দাম্পত্য কলহ মেটানোর পর গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক

গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১২:১৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬