মিরপুর-১০ এ যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থানে পুলিশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১০ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। সরেজমিনে দেখা যায়, সড়কে যানবাহন চলাচল করছে এবং গণপরিবহনগুলো নির্ধারিত সময়ে চলাচল করছে। সকাল থেকে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে মিরপুর-১০ মেট্রোস্টেশন এলাকায় প্রায় দেড় শতাধিক পুলিশ সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। পুলিশের পাশাপাশি টহলে রয়েছে র‍্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে মোকাবিলার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মিরপুর-১০ এলাকায় সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

তিনি আরও বলেন, কেউ নাশকতামূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করলে পুলিশ কঠোর অবস্থান নেবে।

এ দিকে রাজধানীর মিরপুর-১১ মেট্রো স্টেশনের আশপাশ এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে ফের সংঘর্ষ বাঁধে তাঁদের। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট থেকে বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে অংশ নেন। এ সময় আনুমানিক ৫০০ থেকে ৬০০ শ্রমিক সড়ক অবরোধ করে রাখেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। তবে শ্রমিকেরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান করছেন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ থেমে থেমে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এ সময় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোথাও কোথাও শ্রমিকদের পুলিশের ওপর হামলা ও সদস্যদের মারধর করতেও দেখা গেছে।

এ অবস্থায় আন্দোলনকারীদের সড়কে অবস্থান থেকে বিরত রাখতে মিরপুর-১১ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকার অলিগলিতে মাইকিং ও টহল দিচ্ছে পুলিশ।

আশুলিয়ায় শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, অর্ধশতাধিক কারখানায় ছুটি

মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েও থামানো যাচ্ছে না আশুলিয়ার পোশাকশ্রমিকদের আন্দোলন। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে আজ মঙ্গলবার চতুর্থ দিনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। সকাল থেকে নিশ্চিন্তপুর-নরসিংহপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধের চেষ্টা এবং পুলিশের…

পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার: ডিএমপি

গ্রেপ্তার ব্যক্তিরা পোশাকশ্রমিকের ছদ্মবেশে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পল্লবীর কালশী রোডে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধর করল বিক্ষুব্ধ শ্রমিকেরা

একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এরই মধ্যে কালশী রোডে এক পুলিশ সদস্যকে একা পেয়ে তাঁর ওপর হামলা চালায় আন্দোলনকারীদের একটি অংশ।

জনপ্রিয় টার্গেট

বিরোধী দলের কণ্ঠ রোধের চেষ্টা হলে প্রতিহত করা হবে: জামায়াত আমির

মিরপুর-১০ এ যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থানে পুলিশ

প্রকাশ: ০১:১৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬