চার জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৬৫ বার পঠিত হয়েছে

ঝড়ের প্রতীকি ছবি

দেশের কয়েকটি অঞ্চলে দিনের মধ্যভাগ থেকে সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি কিছুটা বৈরী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (১ এপ্রিল) প্রকাশিত এক আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে আসা বায়ুপ্রবাহের কারণে এসব এলাকায় বাতাসের গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এতে স্থানীয়ভাবে ঝড়ো পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই সতর্কবার্তা কার্যকর থাকবে। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর পুনঃ ২ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, আকস্মিক দমকা হাওয়া ও বজ্রপাতের কারণে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

চার জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

প্রকাশ: ১২:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬