ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, বারিধারায় দূষণ সবচেয়ে বেশি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৫৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে আছে ঢাকা।

সংস্থাটির সকাল ৮টা থেকে ৯টা সময়সীমার রেকর্ডে দেখা যায়, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ১৯১, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

রিয়েল-টাইম একিউআই স্টেশন র‍্যাংকিংয়ে দেখা যায়, ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা সবার জন্য অস্বাস্থ্যকর থেকে অস্বাস্থ্যকর অবস্থায় আছে। এর মধ্যে বারিধারার পার্ক রোডের বাতাস সবচেয়ে দূষিত অবস্থায় আছে। এলাকাটির আইকিউএয়ার স্কোর ১৯১, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

র‍্যাংকিং তালিকায় আরও যেসব এলাকা রয়েছে— বসুন্ধরা আবাসিক এলাকা, বাড্ডার প্রগতি সরণি, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, বারিধারা লেকসাইড, গুলশান লেক পার্ক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), গুলশানের বেজ এজওয়াটার আউটডোর ও ইস্টার্ন হাউজিং।

আইকিউএয়ারের তালিকায় শীর্ষ পাঁচে থাকা বিশ্বের অন্য শহরগুলো হলো পাকিস্তানের লাহোর (২৫৮, খুব অস্বাস্থ্যকর), ইরাকের বাগদাদ (২২২, খুব অস্বাস্থ্যকর), কাতারের দোহা (১৮১, সবার জন্য অস্বাস্থ্যকর) ও পাকিস্তানের করাচি (১৭৭, সবার জন্য অস্বাস্থ্যকর)।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।

অত্যন্ত সংবেদনশীল গোষ্ঠী: শিশু, বয়স্ক, হৃদ্‌রোগ বা শ্বাসকষ্টের রোগীরা সব ধরনের ঘরের বাইরে না যাওয়াই ভালো।

সাধারণ সুস্থ ব্যক্তি: তাদের উচিত বাইরে কাটানো সময় সীমিত করা এবং শারীরিক পরিশ্রমের কাজ এড়িয়ে চলা। যদি বাইরে বের হতে হয়, তবে অবশ্যই দূষণ রোধে কার্যকর মাস্ক ব্যবহার করুন।

ঘরের ভেতরের বাতাস পরিষ্কার রাখতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন এবং দূষিত বাতাস প্রবেশ ঠেকাতে জানালা ও দরজা বন্ধ রাখুন।

তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে

দেশের তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কোনো চুক্তি ছাড়াই শেষ দীর্ঘতম জলবায়ু সম্মেলন, এরপর কী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলার পরও কোনো চুক্তি ছাড়াই শেষ হলো এবারের সম্মেলন। রয়ে গেল শুধু মতবিরোধ আর হতাশা। এবারের জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ ৩১ ভেস্তে দিয়েছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা এবং জলবায়ু…

ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর, সবচেয়ে বেশি দূষণ যেসব এলাকায়

কয়েকদিনের বৃষ্টিতে ঢাকার বাতাসে দূষণের মাত্রা কিছুটা কমতির দিকে। তবে শীত মৌসুম শুরু হতেই ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়ে যায়। যা শীতজুড়ে সর্বোচ্চ পর্যায়ে থাকে। দূষণের মাত্রা কমলেও পরিস্থিতি সন্তোষজনক নয়।

জনপ্রিয় টার্গেট

আজকের রাশিফল: শিল্প-সাহিত্যে অনুরাগ বাড়বে, সহকর্মীদের সঙ্গে আড্ডায় সাবধান থাকুন

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, বারিধারায় দূষণ সবচেয়ে বেশি

প্রকাশ: ০৯:৫৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬