ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক আল মনিটেরর খবরে বলা হয়েছে, ইরানে সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদ আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে জানিয়েছে—সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তাঁর চার সহযোগীকে প্রত্যেককে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। জনসমক্ষে অশালীন আচরণ এবং ‘অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশের’ অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁদের এই শাস্তি দেওয়া হয়।

আইনজীবি দলের এক সদস্য ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, আহমাদি, তাঁর সঙ্গে কনসার্টে অংশ নেওয়া তিনজন সংগীতশিল্পী এবং গায়িকার প্রযোজককে পবিত্র নগরী কোমে বেত্রাঘাত করা হয়েছে। সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, তাঁদের ওপর আরও দুই বছরের ভ্রমণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে এ ঘটনা ঘটে। সে সময় ২৯ বছর বয়সী আহমাদি কোম শহরে হাতাকাটা পোশাক পরে এবং হিজাব ছাড়াই এক কনসার্টে গান পরিবেশন করেন। তাঁর ইউটিউব চ্যানেলে এখনো কনসার্টটির ভিডিও রয়েছে। ভিডিওটি ৩৩ লাখের বেশি বার দেখা হয়েছে। আহমাদি ঐতিহ্যবাহী ইরানি গান পরিবেশন করেন। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ৭৭ হাজারের বেশি।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানের আইনে জনসমক্ষে নারীদের চুল ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তবে এই আইন কার্যকরের ক্ষেত্রে সব সময় একই রকম কঠোরতা দেখা যায়নি। বর্তমানে অনেক নারীই হিজাব ছাড়াই বাইরে বের হচ্ছেন, বিশেষ করে রাজধানী তেহরানে।

গত জুনে আহমাদিকে প্রথম দোষী সাব্যস্ত করা হয়। সেপ্টেম্বরে সেই রায় বহাল রাখা হয়। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, কনসার্টের পরপরই ২০২৪ সালের ডিসেম্বরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ইরানের পার্লামেন্টের সাবেক স্পিকার গোলাম-আলী হাদ্দাদ-আদেল গত সেপ্টেম্বরে বলেছিলেন, ‘যুদ্ধ পরিস্থিতির’ কারণে কর্তৃপক্ষ হিজাব আইন নিজেদের ইচ্ছামতো কঠোরভাবে কার্যকর করতে পারছে না। তবে আইন অমান্য করার প্রবণতা যুদ্ধ শুরুর আগেই দেখা দিয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়। এএফপি ২০২৫ সালের ডিসেম্বরে এক প্রতিবেদনে জানিয়েছিল, আরও বেশি নারীকে হিজাব ছাড়া জনসমক্ষে দেখা যাচ্ছে।

তবে গত এক বছরে ইরানি কর্মকর্তারা একাধিকবার জানিয়েছেন, হিজাব আইন কার্যকরে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। গত অক্টোবরের শেষ দিকে তেহরানের সরকারি কৌঁসুলি আলী সালেহি হিজাবসংক্রান্ত নিয়ম কার্যকর করতে ব্যর্থ হওয়া সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা’ নেওয়ার হুমকি দেন। সরকারবিরোধী অবস্থানের জন্য পরিচিত সংবাদমাধ্যম ইরানওয়্যার বিচার বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। সরকারের ‘শালীনতা ও হিজাব টাস্কফোর্স’-এর এক বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন।

এর আগে, ২০২৫ সালের অক্টোবরে ইরানের এক কর্মকর্তা জানিয়েছিলেন, নারীরা হিজাব আইন মেনে চলছেন কি না, তা নিশ্চিত করতে তেহরান প্রদেশে ৮০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এই বাহিনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিচার বিভাগের কর্মকর্তারাও ছিলেন।

শালীনতাসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ইরানের আরও কয়েকজন শিল্পীকে হয়রানি ও শাস্তির মুখে পড়তে হয়েছে।

২০২৩ সালে সংগীতশিল্পী মেহদি ইয়াররাহিকে গ্রেপ্তার করা হয়। ওই বছর প্রকাশিত তাঁর একটি গানে ইরানি নারীদের হিজাব খুলে ফেলার আহ্বান জানানো হয়েছিল। অবশ্য একই বছরের পরে জামিনে মুক্তি পান তিনি। ২০২৪ সালে সংগীতশিল্পী জারা ইসমাইলিকেও গ্রেপ্তার করা হয়। জনসমক্ষে হিজাব ছাড়া গান পরিবেশন করে ভিডিও ধারণ করার অভিযোগে তাঁকে আটক করা হয়েছিল। তিনি ঠিক কবে মুক্তি পেয়েছেন, তা স্পষ্ট নয়। তবে ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি ফ্রান্সে অবস্থান করছেন।

গাজার ৯৯ শতাংশ এলাকা এখন বিষাক্ত: অক্সফাম

ইসরায়েলের টানা তিন বছরের বেশি সময়ের সামরিক অভিযানে ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত হয়েছে গাজা। উপত্যকাটির ৯৯ শতাংশের বেশি এলাকায় বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের কারণে পরিবেশদূষণ ছড়িয়ে পড়েছে। এতে বিষাক্ত হয়ে উঠছে পানি, মাটি ও বাতাস।

মিস ইউনিভার্সে নেই ফিলিস্তিন, ইসরায়েলি সুন্দরীকে দুয়ো

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় ফিলিস্তিনের কোনো প্রতিনিধি না থাকলেও ইসরায়েলি প্রতিযোগীর পোশাকে জেরুজালেমের ছবিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। গত শনিবার (২১ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান হুয়ানে অনুষ্ঠিত প্রতিযোগিতার জাতীয় পোশাক পর্বে ইসরায়েলের প্রতিনিধি ড্যানিয়েল ইয়াবলোনকাকে দর্শকদের একাংশ দুয়ো দেন।

মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় যা করার করবে ইরান

মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধের বিরুদ্ধে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তেহরান।

জনপ্রিয় টার্গেট

১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্সের প্রতিবেদন

হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত

প্রকাশ: ০৯:২৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬