বাংলাদেশ তাবলিগ জামাত আলমি শুরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তাঁর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাওলানা এহসানুল হক পাকিস্তানের রাইবেন্ডসহ বিশ্ব তাবলিগ জামাতের আলমি শুরার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি রাইবেন্ড মারকাজের প্রবীণ মুরব্বি হিসেবে দীর্ঘদিন দাওয়াত ও তাবলিগের মেহনতের সঙ্গে যুক্ত ছিলেন।
মাওলানা এহসানুল হক দীর্ঘদিন মেহনতের মাধ্যমে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইলম শিক্ষা, শিক্ষকতা ও দাওয়াতি মেহনতের পাশাপাশি তিনি প্রবীণ মুরব্বিদের সান্নিধ্যে থেকে দ্বীনি খেদমত আঞ্জাম দেন।
পারিবারিকভাবেও তিনি তাবলিগ জামাতের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি পাকিস্তানের তাবলিগ জামাতের আমির বাবু বশিরের সন্তান। বাবু বশির বাংলাদেশের তাবলিগের মেহনতকে এগিয়ে নেওয়ার জন্যও অনেক চেষ্টা ও পরিশ্রম করেছেন। জানা যায়, তাঁর বাবা তাঁকে দ্বীনের কাজের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন।
শিক্ষাজীবনে মাওলানা এহসানুল হক ভারতের সাহারানপুরের মাজাহিরুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করেন। সেখানে তিনি মাওলানা হারুনের সঙ্গে একই সময়ে অধ্যয়ন করেন। তিনি শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভি (রহ.)-এর কাছে হাদিস অধ্যয়ন করেন এবং পরবর্তী সময়ে দীর্ঘদিন তাঁর খেদমতে নিয়োজিত ছিলেন।
তাবলিগের নির্ধারিত সময় শেষ করার পর তিনি ভারতের নিজামুদ্দিন মারকাজের কাশিফুল উলুম মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেন। সেখানে তিনি মাওলানা হারুনের সঙ্গেও শিক্ষকতা করেছেন বলে জানা যায়।
মাওলানা ইউসুফ (রহ.)-এর ইন্তেকালের পর তিনি পাকিস্তানের রাইবেন্ড মারকাজে চলে আসেন। এরপর ইলম শিক্ষা ও দাওয়াতি মেহনতের পাশাপাশি রাইবেন্ড মারকাজের বিভিন্ন দায়িত্বে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ছাড়া মাওলানা ইলিয়াস (রহ.)-এর পরিবারের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
দীর্ঘ ইলমি জীবন, প্রবীণ আলেম ও মুরব্বিদের সান্নিধ্য এবং দাওয়াতি মেহনতে অবদানের কারণে তাবলিগের অঙ্গনে তিনি একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। তাঁর ইন্তেকালে বিশ্বজুড়ে তাবলিগের সাথি ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
ক্ষমা ইসলাম ধর্মের অন্যতম শ্রেষ্ঠ নৈতিক গুণ ও সুমহান সৌন্দর্যের প্রতীক। ‘ক্ষমা’ শব্দের মূল আরবি প্রতিশব্দ হলো ‘আফওয়ান’, যার অর্থ মাফ করা, অপরাধের শাস্তি এড়িয়ে মার্জনা করা কিংবা প্রতিশোধ নেওয়ার পূর্ণ সক্ষমতা সত্ত্বেও দোষত্রুটি মার্জনা করা।
আগামী ২০২৭ সালের পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ প্রকাশ পেয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সৌদি আরবে ৮ ফেব্রুয়ারি এবং বাংলাদেশে ৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে পারে।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জ্ঞানীদের সুউচ্চ মর্যাদা সম্পর্কে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। সুরা জুমারের ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রশ্নের ছলে ইরশাদ করেন, ‘বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে?’ এই প্রশ্নের মধ্য দিয়েই সাধারণ মানুষের চেয়ে জ্ঞানীদের অনন্য ও সুউচ্চ অবস্থান…
দৈনিক টার্গেট 























