স্থানীয় সময় বুধবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ৩৪তম তলায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক এ কথা জানান। তিনি জানান, দ্বিপক্ষীয় এই বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়।
দুই প্রধানমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের মধ্যকার সম্পর্ককে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় (নিউইয়র্ক সময় বিকেল ৫টা) বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেবেন। এই ভাষণের মধ্য দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন ৬ জন বাংলাদেশি। তাঁদের মধ্যে লিগ্যাল অফিসারের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান…
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সূচি মেনে নির্ধারিত সময়ে আসা একটি এলএনজিবাহী কার্গো ২৪ ঘণ্টার চেষ্টায়ও টার্মিনালে যুক্ত হতে পারেনি। ফলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ১০ দিনের মাথায় ফের এলএনজি সরবরাহ কমেছে। সেই সঙ্গে কমেছে জাতীয় সঞ্চালন লাইনের গ্যাস সরবরাহও।
দৈনিক টার্গেট 





















