গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে তাঁদের বরখাস্তের আদেশ দেয়। আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন দুটি প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. তারেক সেকান্দার বর্তমানে রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন তাঁকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে। এ সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।
অন্যদিকে, সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার বর্তমানে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন। এর আগে তিনি রাজবাড়ীর পাংশা সার্কেলের সার্কেল অফিসার ছিলেন। অসদাচরণের অভিযোগে গত ১৮ আগস্ট তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাঁকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন দেব্রত সরকার পুলিশ সদর দপ্তরে সংযুক্ত থাকবেন। এ সময় তিনিও বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

দৈনিক টার্গেট 























