ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ দফা নির্দেশনা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ দফা নির্দেশনা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফাইল ছবি

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায় ঠেকাতে মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, নিয়োগকর্তার ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি মেডিকেল স্লিপ ইস্যু করা যাবে। কোনো মেডিকেল সেন্টার এর বেশি স্লিপ দিতে পারবে না। একই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এসব নির্দেশনার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নির্ভরযোগ্য করতে ফোরেন ওয়ার্কার্স মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড সার্টিফিকেশন সিস্টেমের (FWCMS) আওতাভুক্ত মেডিকেল সেন্টারগুলোর জন্য এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতেই মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। এর সর্বোচ্চ ৫ শতাংশ অতিরিক্ত স্লিপ দেওয়া গেলেও নিজস্ব ইচ্ছায় বা অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে নির্ধারিত সীমার বাইরে স্লিপ ইস্যু করা যাবে না।

মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার স্বাস্থ্য পরীক্ষা করানোও নিষিদ্ধ করা হয়েছে। কোনো অবস্থাতেই ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, প্রদান কিংবা ব্যবহার করা যাবে না। এ ছাড়া মাইগ্রামসের নামে কোনো অর্থ আদায় করা যাবে না।

স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রতিদিনের স্বাস্থ্য পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন তৈরি ও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি সব পরীক্ষার প্রতিবেদন অনলাইনে মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এসব প্রতিবেদনে কর্মীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগ পাওয়ার আগপর্যন্ত আনফিট ঘোষিত হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে তাঁর যাবতীয় ব্যয় বহন করতে হবে। দেশে ফেরত পাঠানোসহ এ-সংক্রান্ত সব খরচও বহন করতে হবে ওই মেডিকেল সেন্টারকে।

প্রতিটি মেডিকেল সেন্টারে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, পরীক্ষা-নিরীক্ষার উপকরণ ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। কর্মীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থাও রাখতে হবে। পাশাপাশি প্রতিটি সেন্টারের প্রবেশপথের সামনে দৃশ্যমান স্থানে বড় আকারের বিলবোর্ড স্থাপন করতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, নির্দেশনা বাস্তবায়ন তদারকিতে শক্তিশালী মনিটরিং টিম গঠন করা হবে। কোনো মেডিকেল সেন্টার এসব শর্ত লঙ্ঘন করলে জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে। বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার ও সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার।

ক্যানসার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

নারীদের ক্যানসার প্রতিরোধ এবং তা মোকাবিলায় তাঁদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

বিপ্লবের পরও কারও মানসিকতায় পরিবর্তন হলো না: বিচারপতি আব্দুর রহমান

বিচারপতি এ এফ এম আব্দুর রহমান বলেছেন, ‘এত বড় একটা বিপ্লব হয়ে গেল, কিন্তু কারও মানসিকতায় বিন্দুমাত্র পরিবর্তন হলো না। না আদালতের, না অ্যাটর্নি জেনারেল অফিসের।’ গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আব্দুর রহমান। তবে তিনি কোনো কারণ বা ঘ

জনপ্রিয় টার্গেট

ক্যানসার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ দফা নির্দেশনা

প্রকাশ: ০৫:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬