১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী ধানের শীষ, জামায়াতের বিক্ষোভ কাল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৩৪ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ১৮৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।

এ দিকে নির্বাচনে অনিয়ম, জাল ভোট, ভোট কারচুপি এবং নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে শুক্রবার বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন নির্বাচনে ১১-দলীয় ঐক্য মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন। শুক্রবার বিকেল তিনটায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, ভোট গ্রহণের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে জামায়াতের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোট গণনার সময়ও অনেক কেন্দ্রে তাঁদের এজেন্টদের থাকতে দেওয়া হয়নি। কোথাও কোথাও ফলাফল না দিয়ে ব্যালট বাক্স নিয়ে আসার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

জামায়াতের এ প্রার্থী আরও অভিযোগ করেন, রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি হাইস্কুল কেন্দ্রে প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে সিল মারার প্রতিবাদ করতে গিয়ে তাঁদের প্রধান নির্বাচনী এজেন্ট মারধরের শিকার হয়েছেন। পরে প্রশাসনের সদস্যরা তাঁকে উদ্ধার করেন বলে জানান তিনি।

এ ছাড়া নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই বিএনপির প্রার্থীকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া ও মিষ্টি বিতরণের বিষয়টি উল্লেখ করে দেলাওয়ার হোসেন বলেন, এতে তাঁদের মনে হয়েছে, ফলাফল আগে থেকেই নির্ধারণ করে রাখা হয়েছিল।

নির্বাচন ঘিরে জামায়াতের নেতা-কর্মীদের বাড়িঘর ও দোকানপাটে হামলার অভিযোগও করেন তিনি। দেলাওয়ার হোসেনের দাবি, তাঁদের ১৫ থেকে ২০ জন পোলিং এজেন্ট মারধরের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

নির্বাচনের ফলাফল নিয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে দেলাওয়ার হোসেন বলেন, সব কেন্দ্রের ফলাফল হাতে পাওয়ার পর এবং আহত নেতা-কর্মীদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে স্থানীয় নেতারা বৈঠকে বসবেন। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

‎ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন বাধ্যতামূলক করল সরকার, ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা

‎‎সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। নতুন বিধিমালা অনুযায়ী, প্রতিটি ই-রিকশার নিবন্ধন বাধ্যতামূলক। দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার টাকা ও চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার…

প্রাণিসম্পদের টিকার শতভাগ দেশীয় উৎপাদনের তাগিদ প্রতিমন্ত্রীর

প্রাণিসম্পদ খাতের টিকার চাহিদা সম্পূর্ণভাবে দেশীয় উৎপাদনের মাধ্যমে পূরণের তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, দেশে প্রাণিসম্পদের প্রয়োজনীয় সব টিকা উৎপাদন করা সম্ভব হলে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

জনপ্রিয় টার্গেট

১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী ধানের শীষ, জামায়াতের বিক্ষোভ কাল

প্রকাশ: ১২:৪৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬