প্রতিদিন এক মুঠো বাদাম খাওয়া কমাতে পারে উচ্চ রক্তচাপের ঝুঁকি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

গবেষকদের তথ্য অনুযায়ী, প্রতিদিন মাত্র এক মুঠো বা প্রায় ৩০ গ্রাম বাদাম খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি ২৬ শতাংশ পর্যন্ত কমে যায়। এ ছাড়া অংশগ্রহণকারীদের প্রতিদিন প্রতি ২৮ গ্রাম বাদাম খাওয়ার ফলেও উচ্চ রক্তচাপের ঝুঁকি ২০ শতাংশ হ্রাস পেয়েছে। তবে এই উপকার পেতে সঠিক পরিমাণ বজায় রাখা জরুরি। যেমন প্রতিদিন ২৫-৩৫ গ্রাম বাদাম খাওয়া সবচেয়ে সুফলদায়ক। প্রতিদিন ২৫ গ্রামের কম খেলে রক্তচাপ কমানোর সুফল কমে যায়, আবার ৩৫ গ্রামের বেশি খেলে অতিরিক্ত কোনো বাড়তি সুবিধা পাওয়ার প্রমাণ মেলেনি।

গবেষণাটি পর্যবেক্ষণমূলক হওয়ায় বাদাম সরাসরি রক্তচাপ কমায় কি না তা নিশ্চিত না করা গেলেও, বিশেষজ্ঞরা এর সুনির্দিষ্ট কিছু কারণ তুলে ধরেছেন। বাদামে থাকা এল-আর্জিনিন নামক উপাদানটি শরীরে ‘নাইট্রিক অক্সাইড’ তৈরি করে। এটি রক্তনালিকে শিথিল ও প্রসারিত করতে সাহায্য করে। বাদামের ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্যকারী উপাদান তৈরি করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমায়। ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও প্রোটিনে সমৃদ্ধ বাদাম রক্তনালির কর্মক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে।

মনে রাখতে হবে, বাদাম কোনো ওষুধের বিকল্প নয়। তবে সুষম খাদ্য ও স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ হিসেবে এটি রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে দারুণ সহায়তা করতে পারে। গবেষণায় নির্দিষ্ট কোনো বাদামের কথা না থাকলেও কাঠবাদাম, কাজুবাদাম, আখরোট এবং চীনাবাদাম উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে বেশ কার্যকর। চিকিৎসকদের পরামর্শ হলো, অতিরিক্ত লবণযুক্ত বাদাম এড়িয়ে চলা উচিত, কারণ লবণ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। তাই চিপস বা অন্যান্য প্রক্রিয়াজাত স্ন্যাক্সের বদলে প্রতিদিন এক মুঠো লবণহীন বা কাঁচা বাদাম ডায়েটে যুক্ত করা বুদ্ধিমানের কাজ হবে।

প্রাকৃতিকভাবে রক্তসঞ্চালন বাড়ানোর উপায়

শরীরে রক্তসঞ্চালন বৃদ্ধি করা সামগ্রিক স্বাস্থ্য ও হৃদ্‌যন্ত্রের জন্য অত্যন্ত জরুরি। সহজ কিছু খাবার এবং জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে প্রাকৃতিকভাবেই রক্তপ্রবাহ উন্নত করা সম্ভব।

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১২১৪

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৯৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৯৭ জন, চট্টগ্রামে ১০৩, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৬, বরিশালে ৬৫, খুলনায় ৫১ এবং রংপুর বিভাগে ১৭ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৯৯

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৯৯

দেশে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৯৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭১ জনে।

জনপ্রিয় টার্গেট

প্রতিদিন এক মুঠো বাদাম খাওয়া কমাতে পারে উচ্চ রক্তচাপের ঝুঁকি

প্রকাশ: ০৯:৩৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬