বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাঁর সঙ্গে শীর্ষ বৈঠক করবেন। বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে বিনিয়োগের বিষয়টি উল্লেখ থাকবে বলে জানা গেছে।

নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশে চীনের প্রভাব কমানো এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। বর্তমানে বাংলাদেশের আমদানির সবচেয়ে বড় উৎস চীন। তবে ২০২৪ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই বাংলাদেশ অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে জাপানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে।

এদিকে জাপানি কোম্পানিগুলোর একটি ব্যবসায়ী প্রতিনিধিদল শিগগির বাংলাদেশ সফর করতে পারে। দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের অংশগ্রহণে অর্থনীতি ও বিনিয়োগ নিয়ে একটি সংলাপ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ও জাপান একটি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর করেছে। তুলনামূলক কম শ্রম ব্যয় এবং উৎপাদনশিল্পের জন্য অনুকূল পরিবেশ বাংলাদেশের অন্যতম আকর্ষণ বলে মনে করছে জাপান।

নিক্কেই এশিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় ১৭ কোটি মানুষের বাংলাদেশ বিশ্বের অষ্টম সর্বাধিক জনসংখ্যার দেশ। দেশটিতে বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠী থাকায় বড় ভোক্তা বাজার হিসেবেও বাংলাদেশের গুরুত্ব রয়েছে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে উন্নয়ন সহায়তা দিয়ে আসছে জাপান। এবার উন্নয়ন সহায়তার পাশাপাশি দেশটিতে সরাসরি বেসরকারি বিনিয়োগে আরও সক্রিয় হওয়ার আগ্রহ দেখাচ্ছে দেশটি।

স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম

আগামী স্থানীয় নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, জনগণ তাঁদের পছন্দের প্রার্থীকে অবাধে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন। নির্বাচনে কেউ হট্টগোল করলে বিএনপির লোক হলেও ছাড় পাবে না।

রিয়াদ বিমানবন্দরে হামলার পর লাগেজ না পাওয়া যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় সৌদিয়া এয়ারলাইনসের যেসব যাত্রী লাগেজ পাননি, তাঁদের অনলাইনে অভিযোগ দাখিলের অনুরোধ জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ জন্য যাত্রীদের নির্ধারিত অনলাইন লিংকে ‘লস্ট ব্যাগেজ ক্লেইম’ জমা দিতে বলা হয়েছে।

‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে, সন্ধ্যা পর্যন্ত মামলা নেই

আবু বকর সিদ্দিক রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবা আয়নাল হক পেশায় কৃষক। পরিবারের চার ভাই-বোনের মধ্যে আবু বকর সবার বড়। পড়াশোনার পাশাপাশি তিনি ভ্যানে সবজি পরিবহনের কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা

জনপ্রিয় টার্গেট

ট্রাম্প প্রশাসন বলছে—পুতিন ‘মানবতাবাদী’

বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন

প্রকাশ: ১২:১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬