ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার: শামা ওবায়েদ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:২৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

শেখ হাসিনাসহ পলাতক আসামিরা দেশে এলেই গ্রেপ্তার করা হবে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট (তাৎক্ষণিক গ্রেপ্তার) করা হবে। তাদের জেলে যেতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। এখানে প্লেন পাঠানোর, হেলিকপ্টার পাঠানোর, বাস পাঠানোর, গাড়ি পাঠানোর বা রিকশা পাঠানোর কোনো কথাই কারও সঙ্গে বাংলাদেশ সরকারের হয় নাই। ক্লিয়ার?’

শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে শামা ওবায়েদ বলেন, ‘বাহাত্তরের সংবিধানে পরিষ্কার বলা আছে, যদি কোনো ব্যক্তি ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটির (মানবতাবিরোধী অপরাধ) আওতায় সাজাপ্রাপ্ত হয়ে থাকে, বাংলাদেশ গভর্নমেন্ট ইজ নট কম্পেলড টু গিভ হার অ্যানি পাসপোর্ট, অ্যানি এনআইডি, এনিথিং। এটার ব্যত্যয় তো ঘটবে না।’

বিদেশে প্রতিটি মিশন বাংলাদেশি ভূখণ্ড হিসেবে বিবেচিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ৮৪টি মিশনের যেকোনো জায়গায়—ইটস কনসিডারড অ্যাজ বাংলাদেশ টেরিটরি—যেখানেই যাবে সেখানেই তাদের অ্যারেস্ট করা হবে।’

শেখ হাসিনা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গেলে তাঁকে গ্রেপ্তার করার মতো সক্ষমতা আছে কি না, তা জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘উনি কোথায় আছে, সেটাই তো মানুষ জানে না। এটা তো কেউ জানে না। ওনার চেহারা আপনারা দেখছেন নাকি? আপনারা তো সাংবাদিকতা করছেন! উনি যখন থেকে পলায়ন করেছেন, তার পর থেকে এখন পর্যন্ত ওনার চেহারা কি আপনারা দেখেছেন? আমরা দেখি নাই। এখন উনি কোথায় যাবেন না যাবেন, ইটস ইমম্যাটেরিয়াল।’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে রাজনৈতিক স্টান্টবাজি উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘১৬ ডিসেম্বর, ১৭ ডিসেম্বর ভাই আসুক না, এলে অ্যারেস্ট হয়ে জেলে যাবে। এই পলিটিক্যাল স্টান্টের কোনো মানে হয় না। এই যে সারা বাংলাদেশে একটা তাণ্ডব তৈরি করার চেষ্টা করছে ওনার নেতা-কর্মীরা; উনি তো বিপদে নেতা-কর্মীদের ফেলে পালিয়ে গেছেন। খামাখা এখন যারা আওয়ামী লীগ, সাধারণ আওয়ামী লীগ, যারা কর্মী আছে, নেতা আছে, তাদের বিপদে ফেলার একটা পাঁয়তারা শুরু করেছে।’

শেখ হাসিনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান পরিষ্কার জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘উনি (শেখ হাসিনা) আসবেন, এলে অ্যারেস্ট হয়ে জেলে যাবেন। ল উইল টেক ইটস কোর্স। আমি আবারও বলছি, আইন মন্ত্রণালয় এটা দেখছে এবং লিগ্যাল যে প্রসেসগুলো আছে, সেটা ওনারা বলবেন।’

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আগামী ১৬ ডিসেম্বর তাঁর দেশে ফেরার খবর দিয়েছে। সম্প্রতি শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে মেইল করেছিল যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান মেট্রিক্স চেম্বার। প্রতিষ্ঠানটি এর মধ্যে মেইলের জবাব চেয়ে পুনরায় মেইল করেছে।

মেট্রিক্সের মেইলের জবাব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হবে কি না, তা জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ আছে। অন্য যেকোনো আসামি যারা বিদেশে পালিয়ে থাকেন, তাঁদের ব্যাপারে বাংলাদেশের সরকারের বা বাংলাদেশের আইন অনুযায়ী যা অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কে কোথায় থেকে, লুকিয়ে থেকে, কোথায় কী বলছে, সেটা নিয়ে আলোচনা করা…এই যে আপনারা বিশাল টিম এসেছেন, আমাদের মিডিয়ার সময় নষ্ট। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় নষ্ট, সরকারের সময় নষ্ট। আমাদের সব সময় নষ্ট হচ্ছে এ ব্যাপারে আলোচনা করে।’

তিনি আরও বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও আপনারা যখন প্রশ্ন করবেন, একই উত্তর দিব যে আপনি এই একজন আসামিকে এবং আরও যারা আসামি আছে দণ্ডপ্রাপ্ত, তাদের আসামি হিসেবেই বিবেচনা করা হবে।’

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির ঘোষণা নিয়ে আতঙ্কের কিছু নেই: এসআরবি-৪ অধিনায়ক

এ রকম ঘোষণা আপনারা সবাই বাংলাদেশের মানুষ অনেক আগেও শুনেছেন। এই ধরনের ঘোষণা টাইম-এ এগুলা আসতে থাকবে, যেতে থাকবে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। আইনশৃঙ্খলা রক্ষায় ও নাশকতা ঠেকাতে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।

শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য এয়ারক্রাফট বা উড়োজাহাজ চাওয়ার বিষয়টি উন্মাদনা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বা প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

জনপ্রিয় টার্গেট

বেনাপোল সীমান্তে মিছিল করে ফেরার পথে ককটেল হামলায় বিএনপি নেতা আহত

বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার: শামা ওবায়েদ

প্রকাশ: ০৩:২৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬