শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ লালমোহনের নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এসব কথা বলেন।

স্পিকার বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের শেখ হাসিনা তাঁদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করতেন। কিন্তু তিনি নিজেই জানতেন, আসলে গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন। তাঁর এসব আচরণ ও অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বের সেরা অভিনেত্রীর অভিনয় করেছেন। জনগণ তখন বুঝতে পারেনি।

স্পিকার বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম হওয়া ব্যক্তিদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এখন জনগণের কাছে প্রমাণ হয়ে গেছে, শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী এবং নিজেই ছিলেন গুম-খুনের নির্দেশদাতা।

স্পিকার বলেন, একজন ব্যারিস্টারকে আট বছর হ্যান্ডকাফ লাগিয়ে আয়নাঘরে বন্দী করে রাখা হয়েছে। কত বড় নির্মম ও জঘন্যতম কাজ করা হয়েছে তাঁর সঙ্গে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ওই ব্যারিস্টার মুক্ত হয়ে এবার সংসদ সদস্য হয়েছেন।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় উপজেলা অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাট প্রসঙ্গে স্পিকার বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশের দাম ধরা হয়েছে ৬০ হাজার টাকা। একটি পর্দার দাম ধরা হয়েছে ৪২ হাজার টাকা। তখনকার এক ভূমি প্রতিমন্ত্রী, যার লন্ডনে ৩৬০টি বাড়ি রয়েছে, সরকারের ধারাবাহিক উন্নয়নের প্রকল্পগুলোর কাজ না করে টাকা আত্মসাৎ করেছেন।

স্পিকার বলেন, অতীতের মতো দেশব্যাপী সন্ত্রাসের ধারাবাহিকতা আর চলতে দেওয়া হবে না।

তারেক রহমানের সরকারের পরিকল্পনা সম্পর্কে হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে স্বচ্ছতা, জবাবদিহি ও ইনসাফের এক নতুন বাংলাদেশ। এ জন্য দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা চান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তারেক রহমান বলেন, ‘আমরা জানি, কীভাবে ডেঙ্গু হয়। ভাঙারি, কাগজপত্র বিভিন্ন জায়গায় পড়ে থাকে, প্লাস্টিক ও মাটির বিভিন্ন জিনিস পড়ে থাকতে দেখা যায়। সেখানে পানি জমে এই ডেঙ্গু বহনকারী এডিস মশার তৈরি হয়। কাজেই আমরা সকলে মিলে চেষ্টা করলে এ অবস্থার পরিবর্তন ঘটাতে পারব।’

কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের স্বজনপ্রীতি বা পক্ষপাতের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, ইউনিয়নভিত্তিক ব্লকে কাজ করে প্রকৃত কৃষকদের তালিকাভুক্ত করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশের কৃষকেরা এই কার্ড পাবেন।

জনপ্রিয় টার্গেট

ব্রিকসের জন্য সি চিন পিংয়ের ৫ প্রস্তাব, কৃত্রিম বুদ্ধিমত্তার ওপেন-সোর্স জোন গড়বে চীন

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

প্রকাশ: ০৮:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬