ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, শনাক্ত ৯৯৭

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্যের হিসাব তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দুজন করে মারা গেছে। এ ছাড়া খুলনা ও সিলেটে একজন করে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৮০ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৩৮৬ জনের।

হামের উপসর্গ নিয়ে বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি ঢাকায়। এখন পর্যন্ত ঢাকা বিভাগে মারা গেছে ৫৬৮ জন। এরপর সিলেটে ২৩২ জন, চট্টগ্রামে ১৩২ জন, ময়মনসিংহে ৯৯ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭১ জন, খুলনায় ৬৫ জন এবং রংপুরে ২০ জনের মৃত্যু হয়েছে।

বেডসোর প্রতিরোধে প্রাথমিক পরিচর্যার নিয়ম জেনে নিন

দীর্ঘ সময় বিছানায় বা হুইলচেয়ারে শুয়ে বা বসে থাকা রোগীদের জন্য বেডসোর বা প্রেশার আলসার একটি নীরব, কিন্তু কষ্টদায়ক হুমকি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে প্রেশার ইনজুরি বলা হয়। এটি মূলত ত্বকের নির্দিষ্ট অংশে দীর্ঘক্ষণ একটানা চাপের ফলে রক্ত চলাচল ব্যাহত হওয়ার কারণে ঘটে।

মুখের দুর্গন্ধ যখন দুশ্চিন্তার কারণ

মুখের দুর্গন্ধ যখন দুশ্চিন্তার কারণ

মুখের দুর্গন্ধ এমন একটি সমস্যা, যা জীবনের কোনো না কোনো সময় প্রায় প্রত্যেকেই অনুভব করে। কারও ক্ষেত্রে এটি সাময়িক, আবার কারও জন্য প্রতিদিনের অস্বস্তির কারণ। অনেক সময় মুখের দুর্গন্ধ এতটাই তীব্র হয় যে অন্যের সঙ্গে কথা বলা, মেলামেশা কিংবা সামাজিক সম্পর্কেও এর নেতিবাচক প্রভাব পড়ে। চিকিৎসাবিজ্ঞানের…

দীর্ঘক্ষণ রোদে থাকলে চোখের যেসব ঝুঁকি তৈরি হয়

সূর্যের আলো আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। কিন্তু দীর্ঘ সময় সরাসরি সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে থাকা চোখের জন্য ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে দুপুরের তীব্র রোদে পর্যাপ্ত সুরক্ষা ছাড়া বাইরে কাজ করা বা চলাফেরা করলে চোখের বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে।

জনপ্রিয় টার্গেট

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, শনাক্ত ৯৯৭

প্রকাশ: ০৪:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬