ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পড়েছে বুধবার। পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। ফলে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।

অর্থাৎ, বুধবার মহান বিজয় দিবসের ছুটি দিয়ে শুরু হবে এই অবকাশ। এরপর বৃহস্পতিবার ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নিতে পারলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিন সময় পাওয়া যাবে। এই সময়ে পরিবার নিয়ে বেড়ানো, দূরে কোথাও ঘুরতে যাওয়া কিংবা কাজের ব্যস্ততা থেকে বিরতি নিয়ে বিশ্রামের পরিকল্পনা করতে পারেন চাকরিজীবীরা।

তবে টানা চার দিনের ছুটির এই সুযোগ সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেসব সরকারি চাকরিজীবীর কর্মস্থলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, তাঁরা ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে এই অবকাশ পাবেন। অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে ছুটির বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা ও কর্তৃপক্ষের অনুমোদনের ওপর। কারণ, সব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি থাকে না। ফলে এসব প্রতিষ্ঠানের কর্মীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগও একরকম নয়।

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেশের চাহিদা পূরণের পর মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত র‍্যালির শুরুতে তিনি এ কথা বলেন।

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, অর্ধেকই গোপালগঞ্জে

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর অর্ধেকই মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে।

জনপ্রিয় টার্গেট

‘বদলি না করলে আমাদের বিষ দেন-খেয়ে মরি’

১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন

প্রকাশ: ০৬:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬