অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার দুপুরের দিকে আকস্মিকভাবে তীব্র পেটব্যথা অনুভব করলে দ্রুত তাকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দেরি না করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দেশবাসীর কাছে তার বড় ভাইয়ের দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন।

দলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে সারজিস আলমের অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তার শারীরিক অবস্থার বিষয়ে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।