নড়াইলে এনসিপির আহ্বায়ক জাহিদ, সদস্যসচিব রিমি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ৬৯ বার পঠিত হয়েছে

নড়াইল জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ছয় মাস মেয়াদি এই আংশিক কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম এবং সদস্যসচিব করা হয়েছে ইঞ্জিনিয়ার মাহমুদা সুলতানা রিমিকে।

দলের কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি এই কমিটির অনুমোদন দেন। অনুমোদনের পর নবগঠিত নেতাদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম সাইফুজ্জামান। যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. ইয়াসিন আরাফাত। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মো. শাহজাহান খান সাজুকে। যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন মো. রফিকুল ইসলাম পিকুল ও লাকি হুসাইন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এস এম ইরফানুল বারী (উজ্জল)। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন কাজী ইয়াজুর রহমান বাবু। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা খান জাহান এবং মো. শফিকুল ইসলাম।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি খুলনায় এনসিপির কেন্দ্রীয় নেতারা বিভাগের বিভিন্ন জেলার সম্ভাব্য নেতাদের সাক্ষাৎকার নেন। ওই কার্যক্রমের অংশ হিসেবেই নড়াইল জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সাক্ষাৎকার কার্যক্রমে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক।

নতুন কমিটি ঘোষণার মাধ্যমে নড়াইলে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

জনপ্রিয় টার্গেট

নড়াইলে এনসিপির আহ্বায়ক জাহিদ, সদস্যসচিব রিমি

প্রকাশ: ০৬:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬