নাসির উদ্দিন পাটোয়ারী গাঁজা না খেলে এমন কথা সম্ভব না
বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন। বুধবার (১৩ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
পোস্টে রাশেদ খান দাবি করেন, অতীতে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রকাশ্যে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একাধিক কঠোর মন্তব্য করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, পাটওয়ারী একসময় দলটিকে ভারতের প্রভাবাধীন, ভণ্ডামিপূর্ণ ও দ্বিমুখী রাজনীতির সঙ্গে জড়িত বলে আখ্যা দিয়েছিলেন। এমনকি জামায়াতের রাজনৈতিক আদর্শ ও অতীত কর্মকাণ্ড দেশের স্বাধীনতা ও জাতীয় চেতনার পরিপন্থি বলেও মন্তব্য করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।
তবে বর্তমান রাজনৈতিক অবস্থানে এসে নাসীরুদ্দীন পাটওয়ারীর অবস্থান পরিবর্তনের অভিযোগ তুলে রাশেদ খান বলেন, আগে যাদের বিরুদ্ধে এত সমালোচনা করা হয়েছিল, এখন তাদের সঙ্গেই রাজনৈতিক সমঝোতা ও ঘনিষ্ঠতা তৈরি করা হচ্ছে। এ বিষয়টি নিয়েই তিনি কটাক্ষ করে নানা মন্তব্য করেন।
পোস্টে তিনি আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী এখন নিজেকে শিবিরপন্থি হিসেবে উপস্থাপন করছেন, যা তার আগের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। ছাত্রজীবনের প্রসঙ্গ টেনে রাশেদ খান দাবি করেন, ক্যাম্পাসে পাটওয়ারীর রাজনৈতিক অবস্থান ছিল ভিন্নধর্মী।
এদিকে রাশেদ খানের এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার বক্তব্যকে রাজনৈতিক সমালোচনা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে ব্যক্তিগত আক্রমণ বলেও মন্তব্য করছেন।
