ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: জামায়াত নেতা আযাদ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার কক্সবাজারের হাসপাতাল রোডে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে হামিদুর রহমান আযাদ এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক প্রতিপক্ষ ও জুলাই যোদ্ধাদের ওপর হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ, বাস, ট্রেন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।

জামায়াতের এই নেতা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরও নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কীভাবে প্রকাশ্যে শক্তি প্রদর্শন ও নাশকতা চালানোর সাহস পায়, তা একটি বড় প্রশ্ন। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা ও প্রশাসনিক সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। এমনকি অর্থের বিনিময়ে বিএনপির কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের সহযোগিতার অভিযোগও উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। শুধু বিজিবি মোতায়েন কিংবা ডিসি-এসপিকে প্রত্যাহার করে সরকার দায় এড়াতে পারে না।

জেলা থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত করছে বলে মন্তব্য করেন জামায়াতের এই সহকারী সেক্রেটারি। তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ কার্যত নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা। এভাবে জনগণের আকাঙ্ক্ষিত স্থানীয় সরকার নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

জামায়াত নেতা বলেন, জনগণ নতুন কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাইয়ে জীবন দেয়নি। সরকারকে সন্ত্রাস বন্ধ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় সব ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।

কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুরসহ অনেকে।

ইনফরমেশন আছে—১৯ তারিখ ঘিরে বড় নাশকতার পরিকল্পনা চলছে: সংসদে শফিকুর রহমান

গোপালগঞ্জে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চেয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমাদের কাছে এ রকম ইনফরমেশন আছে—আগামী ১৯ তারিখকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে। কার কার বাড়িতে আগুন দেওয়া হবে এবং কোথায় কোথায় আগুন…

আ.লীগ ফিরলে আমরা শুধু জীবন হারাব, বিএনপি হারাবে সরকার: হাসনাত

আওয়ামী লীগের হত্যা ও সন্ত্রাসের পক্ষে টকশোতে যাঁরা কথা বলছেন, তাঁরা হয়তো আওয়ামী লীগ ফিরে এলে কেউ প্রেস সচিব, কেউ উপপ্রেস সচিব হবেন। সে কারণে আওয়ামী লীগের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে। কিন্তু আওয়ামী লীগ ফিরে এলে জনগণকে আবারও কচুকাটা করবে। তাই তাঁরা যেভাবে আওয়ামী লীগকে দেখছেন, জনগণও

জনপ্রিয় টার্গেট

লালবাগে আ. লীগের ঝটিকা মিছিলের অর্থায়ন ও নেতৃত্বের অভিযোগে সাবেক নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: জামায়াত নেতা আযাদ

প্রকাশ: ১২:২৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬