ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটে যা দেখাই যায় না, ঢাকায় ভারত-পাকিস্তান ফুটবলে দেখা গেল সেটাই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

প্রথমার্ধে পিছিয়ে পড়েও ১০ জনের পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের রেকর্ড দশম শিরোপা জিতেছে ভারত। তবে আজ মঙ্গলবার রাতে শুধু মূল ট্রফিই নয়, টুর্নামেন্টের ব্যক্তিগত সব পুরস্কারও নিজেদের ঝুলিতে পুরেছে ‘ব্লু টাইগারা’রা। সেরা গোলকিপার, সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টসেরা খেলোয়াড়—তিনটি পুরস্কারই জিতে নিয়েছেন ভারতের দুই ফুটবলার।

আসরের সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন ভারতের আর্শ শেখ। পুরো টুর্নামেন্টের পাশাপাশি আজ ফাইনালেও পাকিস্তানের একের পর এক আক্রমণ রুখে দিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। বিশেষ করে প্রথমার্ধে পাকিস্তান যখন ভারতীয় রক্ষণে ঝড় তুলেছিল, তখন আর্শের দারুণ কয়েকটি সেভই ম্যাচে টিকিয়ে রাখে ভারতকে।

বাকি দুটি বড় পুরস্কারই উঠেছে ফরোয়ার্ড সুহেইল ভাটের হাতে। টুর্নামেন্টে সর্বোচ্চ ৪ গোল করে জিতেছেন সেরা গোলদাতার পুরস্কার, আর পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের ট্রফিও গেছে তাঁরই দখলে। ফাইনালেও দলের পিছিয়ে পড়া মুহূর্তে ৬০ মিনিটে গুরুত্বপূর্ণ সমতাসূচক গোলটি এসেছিল সুহেইলের পা থেকেই। এর আগে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে জোড়া ও মালদ্বীপের বিপক্ষে একটি গোল করেন তিনি।

মাঠের ফুটবলে দাপট দেখিয়ে শিরোপা ও ব্যক্তিগত সব পুরস্কার তো বটেই, ম্যাচ শেষে পাকিস্তানকে গার্ড অব অনার দিয়ে খেলোয়াড়সুলভ মানসিকতাতেও অনন্য উদাহরণ সৃষ্টি করল ভারত–পাকিস্তান। রানার্সআপ হয়ে পাকিস্তান প্রাইজমানি পেয়েছে ১৫ হাজার ডলার (প্রায় ১৯ লাখ টাকা)। আর ভারত বাগিয়ে নিয়েছে ৪০ হাজার ডলার (প্রায় ৫০ লাখ টাকা)।

রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সাফের চ্যাম্পিয়ন ভারত

ম্যাচের ঘড়িতে তখন ৮৭ মিনিট। সেমিফাইনালে বাংলাদেশ বিদায় নেওয়ার পরও জাতীয় স্টেডিয়ামের গ্যালারি নীরব ছিল না। মাঠের উত্তাপ ছুঁয়ে যাচ্ছে হেমন্তের রাত। আর মাত্র কয়েক মিনিট—তারপরই সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ভারত-পাকিস্তান ফাইনাল গড়াবে অতিরিক্ত সময়ে। ঠিক তখনই আবদুল রাবিহর কর্নার, জটলার ভেতর

ভারতকে এক গোল দিয়ে বিরতিতে পাকিস্তান

ভারতকে এক গোল দিয়ে বিরতিতে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান। জাতীয় স্টেডিয়ামে আজ শিরোপার লড়াইয়ে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে পাকিস্তান। দুই দলের গোলকিপারদের দুর্দান্ত কয়েকটি সেভে যখন গোলশূন্য সমতায় বিরতিতে যাওয়ার অপেক্ষা, তখনই যোগ করা সময়ে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন আলমগীর গাজি

সিঙ্গাপুরকে ব্রাজিলের ‘সেভেন-আপ’, ভিনির হ্যাটট্রিক

আগের ম্যাচে জোড়া গোল করেও ব্রাজিলকে জেতাতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। শেষ মুহূর্তে গোল হজম করে সর্বনাশ হয়েছে সেলেসাওদের। আজ তিনি করলেন হ্যাটট্রিক। সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারাল ব্রাজিল।

জনপ্রিয় টার্গেট

লালবাগে আ. লীগের ঝটিকা মিছিলের অর্থায়ন ও নেতৃত্বের অভিযোগে সাবেক নেতা গ্রেপ্তার

ক্রিকেটে যা দেখাই যায় না, ঢাকায় ভারত-পাকিস্তান ফুটবলে দেখা গেল সেটাই

প্রকাশ: ১২:২৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬