প্রশাসক নিয়োগে সংবিধান লঙ্ঘনের অভিযোগ পরওয়ারের

রাজনীতি

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় সরকারব্যবস্থা নিয়ে কঠোর সমালোচনা করেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, সরকার সংবিধানের মূল চেতনাকে উপেক্ষা করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের পরিবর্তে প্রশাসক নিয়োগ দিয়ে অগণতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপন করেছে।

শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখা আয়োজিত রোকন সম্মেলন উপলক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

গোলাম পরওয়ার বলেন, দেশের সংবিধানে স্থানীয় সরকার পরিচালনায় নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কিন্তু বর্তমান সরকার জনপ্রতিনিধিদের পরিবর্তে নিজেদের পছন্দের লোকদের দায়িত্ব দিয়ে গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করছে। তার ভাষায়, জনগণের ভোটের অধিকারকে পাশ কাটিয়ে প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্যকে কেন্দ্র করে জাতিকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া কোনো দায়িত্বশীল রাজনীতির অংশ হতে পারে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সব সমস্যার সমাধান আইনের মাধ্যমেই হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন, বিষয়টি সম্পূর্ণ সরকারের আইনি ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি ইঙ্গিত দেন, পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান থেকে বর্তমান সরকারও খুব বেশি সরে আসেনি।

গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও কার্যকর করতে দেশে শক্তিশালী “শ্যাডো ক্যাবিনেট” বা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন গোলাম পরওয়ার। তিনি জানান, এ বিষয়ে দলীয়ভাবে প্রস্তুতি চলছে এবং সময় হলে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হবে।

নির্বাচনি জোটের বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখেই জোট গঠন করা হয়েছিল। তবে স্থানীয় রাজনৈতিক বাস্তবতা ও পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সম্ভাব্য আন্দোলন কর্মসূচি নিয়ে সরাসরি কিছু না বললেও তিনি জানান, দেশের পরিস্থিতিই ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচির ধরন নির্ধারণ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল হাকিম, বেলাল উদ্দিন প্রধান এবং আলমগীর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।