মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে মাসুদ সাঈদী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৮৫ বার পঠিত হয়েছে

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস–এর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। বৃহস্পতিবার মালয়েশিয়ায় অবস্থানকালে তিনি হাসপাতালে গিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

জানা গেছে, পাঁচ দিনের একটি ব্যবসায়িক সফরে বুধবার রাতে মালয়েশিয়ায় পৌঁছান মাসুদ সাঈদী। সফরের ফাঁকেই তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় তার জন্য দোয়া করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।

নিজের ফেসবুক পোস্টে মাসুদ সাঈদী উল্লেখ করেন, মির্জা আব্বাসের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের। রাজনৈতিক পরিচয়ের আগ থেকেই তিনি তাকে কাছ থেকে চেনেন বলে জানান। তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই মির্জা আব্বাসের স্নেহ ও ভালোবাসা পেয়েছেন তিনি।

পোস্টে মাসুদ সাঈদী জানান, বর্তমানে মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন। গত ১৩ এপ্রিল সিঙ্গাপুর থেকে তাকে মালয়েশিয়ায় নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য।

বিএনপির এই শীর্ষ নেতার সুস্থতা কামনায় বিভিন্ন মহল থেকে দোয়া ও শুভকামনা অব্যাহত রয়েছে।

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে মাসুদ সাঈদী

প্রকাশ: ১০:১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬