মালয়েশিয়ার পাস প্রেসিডেন্টের সঙ্গে জামায়াত নেতার মতবিনিময়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৪৭ বার পঠিত হয়েছে

মালয়েশিয়ার অন্যতম বৃহৎ রাজনৈতিক দল ইসলাম সে-মালয়েশিয়া (পাস)-এর প্রেসিডেন্ট তান আব্দুল হাদী আওয়াং এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার মালয়েশিয়া সফরকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ মতবিনিময়ে অংশ নেন। এ সময় দুই পক্ষের মধ্যে পারস্পরিক রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময়ে মুসলিম বিশ্বের সমসাময়িক চ্যালেঞ্জ, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাংলাদেশ–মালয়েশিয়ার জনগণের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি এবং পাস দলের সহকারী সেক্রেটারি জেনারেল সাহের সোলাইমান এমপি।

এর আগে সফরের অংশ হিসেবে মিয়া গোলাম পরওয়ার মালয়েশিয়ার ক্ষমতাসীন জাস্টিস পার্টির সহ-সভাপতি এবং দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নূরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। সে সময়ও দ্বিপক্ষীয় সহযোগিতা ও রাজনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

এই সফরকে দুই দেশের রাজনৈতিক যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মালয়েশিয়ার পাস প্রেসিডেন্টের সঙ্গে জামায়াত নেতার মতবিনিময়

প্রকাশ: ০৫:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬