ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনাইটেডকে নিয়ে নতুন কোচের লক্ষ্য কী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

শুক্রবার ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে প্রথম সংবাদ সম্মেলন করেন পচেত্তিনো। গত সপ্তাহে বাজে শুরুর কারণে মাইকেল ক্যারিক বরখাস্ত হওয়ার পর ইউনাইটেডের ভাগ্য ফেরানোর কঠিন দায়িত্ব নিতে যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচের পদ ছেড়েছেন তিনি।

ওল্ড ট্রাফোর্ডে আড়াই বছরের চুক্তিতে রাজি হওয়ার পর পচেত্তিনো বলেন, ‘আমরা এখানে কাউকে দোষারোপ করতে আসিনি। আমরা আমাদের খেলোয়াড় ও ক্লাবকে নিয়ে নতুন কিছু গড়তে এসেছি। ভালো পারফরম্যান্স করে ম্যাচ জেতাই আমাদের লক্ষ্য।’

দায়িত্ব নেওয়ার পর ইউনাইটেডের নতুন কোচের সামনে শুরুতেই কঠিন পরীক্ষা। রোববার চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের মাঠে খেলতে নামবে তাঁর দল। লিগে প্রথম ১০ ম্যাচে মাত্র এক জয় পাওয়া ইউনাইটেড সপ্তাহের শুরুতে পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে রয়েছে।

ক্লাবের সবচেয়ে সফল কোচ অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর গত ১৩ বছরে অনেক বাজে সময়ের সাক্ষী হয়েছে ইউনাইটেড। গত মৌসুমে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করে প্রিমিয়ার লিগে দলটিকে তৃতীয় স্থানে তুলেছিলেন ক্যারিক। তবে মুদ্রার উল্টো পিঠ দেখতেও সময় লাগল না তাঁর।

ক্যারিকের স্থলাভিষিক্ত হওয়ার অনুভূতি প্রতাশ করতে গিয়ে পচেত্তিনো বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দেওয়া যায় না। না বলার সুযোগ নেই। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো এত বড় ক্লাব খুঁজে পাওয়া কঠিন।’

পচেত্তিনো মনে করেন, ইউনাইটেডের এই দলে যথেষ্ট প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। তাঁদের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারলে ভালো ফল করা সম্ভব, ‘আমাদের প্রথম লক্ষ্য হলো ক্লাবের সবাইকে, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং অবশ্যই খেলোয়াড়দের ভালোভাবে জানা। শুরু থেকেই যেন ইতিবাচক প্রভাব ফেলতে পারি, সেটাই চেষ্টা থাকবে।’

প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছেন পচেত্তিনো, ‘আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনা। এমন পরিবেশ তৈরি করা, যেখানে তারা নিজেদের প্রতিভা মেলে ধরতে পারে। আমাদের দলে প্রতিভাবান খেলোয়াড় আছে। সেটিই এখন আমাদের প্রধান মনোযোগ।’

ক্লাসিকোতে রোনালদোর নতুন কীর্তি

ক্লাসিকোতে রোনালদোর নতুন কীর্তি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর প্রথম ম্যাচেই গোল করে নতুন কীর্তি গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল আহলির বিপক্ষে ক্লাসিকোতে গোল করে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে এই প্রতিদ্বন্দ্বিতায় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন পর্তুগিজ তারকা।

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে কেইন, নেপথ্যে কী কারণ

বায়ার্ন মিউনিখের বড় ধাক্কা হয়ে এসেছে হ্যারি কেইনের চোট। এফসি কোলনের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে ইংল্যান্ডের এই স্ট্রাইকারের। চোটের কারণে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে।

বিশ্বকাপের প্রতিশোধ নেওয়ার সুযোগ ফ্রান্সের, প্রতিপক্ষ কে

এই তো মাত্র চার মাস আগের ঘটনা। জুলাইয়ে স্পেনের কাছে হেরে বিশ্বকাপের সেমিফাইনালেই পথচলা থেমে গিয়েছিল ফ্রান্সের। এবার সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে ফরাসিরা। নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে খেলবে ফ্রান্স।

জনপ্রিয় টার্গেট

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র

ইউনাইটেডকে নিয়ে নতুন কোচের লক্ষ্য কী

প্রকাশ: ০৫:১৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬