ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মেসি-ম্যারাডোনার মধ্যেই কেবল এমন কিছু দেখেছি’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

ইতালির ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেলো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে পাসের প্রশংসা করেন ভেরন। এই ফুটবলারের সামর্থ্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘২২ বছর বয়সে এমন কিছু করতে আমি কেবল মেসি ও এক নির্দিষ্ট দিয়েগো আরমান্দো ম্যারাডোনাকেই দেখেছি।’

তবে মেসি ও ম্যারাডোনার সঙ্গে পাসের সরাসরি তুলনা করতে চান না ভেরন। তাঁর মতে, ওই দুই কিংবদন্তির পর্যায়ে পৌঁছাতে হলে একজন ফুটবলারকে অসাধারণ হতে হবে এবং নিজেকে সময়ের অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তবে পাসের সেই পথে এগিয়ে যাওয়ার মতো গুণ রয়েছে।

ভেরন বলেন, ‘যদি সে এখনকার মতো পেশাদার আচরণ চালিয়ে যেতে পারে, তাহলে ভবিষ্যৎ তারই।’

নিজের খেলোয়াড়ি জীবনের সঙ্গে পাসের তুলনা টেনে ভেরন বলেন, ‘আমি স্বীকার করছি, নিকো পাজ যেন ২০ মিটার এগিয়ে থাকা ভেরন। শট নেওয়া, গোল করা, অ্যাসিস্ট কিংবা থ্রু বল বাড়ানোর ক্ষেত্রে সে স্বাধীন।’

তরুণ ফুটবলারদের ঘিরে অতিরিক্ত প্রত্যাশা তৈরি না করার বিষয়েও সতর্ক করেছেন ভেরন। এ ক্ষেত্রে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির অবস্থানের সঙ্গে একমত তিনি। ম্যারাডোনা কিংবা তারও আগে ওমার সিভোরির সঙ্গে তুলনা করতে গিয়ে আর্জেন্টিনার অনেক প্রতিভাবান প্লে-মেকার চাপের মুখে নিজেদের সম্ভাবনা হারিয়েছেন বলে মনে করেন সাবেক এই ফুটবলার, ‘তাদের শান্ত থাকতে দিতে হবে, ধৈর্য ধরতে হবে এবং কিছুটা ভাগ্যেরও প্রয়োজন।’

‘তার অসাধারণ কিছু গুণ আছে। সে সহজেই ড্রিবল করতে পারে, দ্রুতগতির এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার দারুণ গতি আছে। তবে নিকো পাজের তুলনায় সে এখনো কিছুটা কম পরিণত। এটা স্বাভাবিক, কারণ তার জন্ম ২০০৭ সালে, পাজের চেয়ে সে তিন বছরের ছোট।’

ইউরোপের দল নিয়ে নতুন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাংলাদেশের

একসময় দেশের ফুটবলে আন্তর্জাতিক আসর হিসেবে পরিচিত ছিল প্রেসিডেন্ট গোল্ড কাপ। সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া সেই টুর্নামেন্ট আবারও মাঠে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। তবে এবার নাম বদলে আয়োজন করা হবে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ’। আগামী বছরের মার্চ কিংবা এপ্রিলে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে

হাসি-খুনসুটির মিলনমেলাতেও সাফ-ব্যর্থতার বিষাদ

সকাল থেকেই ঢাকার আকাশে বৃষ্টির দাপট—কখনো মুষলধারে, কখনো গুঁড়িগুঁড়ি। বৈরী আবহাওয়ায় গতকাল বিকেল তিনটার প্রদর্শনী ম্যাচটি শুরু হতে বেজে গেল সোয়া চারটা। তবু বৃষ্টিভেজা বিকেলে আবাহনী মাঠের সবুজ গালিচায় জমে উঠল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের সাবেক ফুটবলারদের মিলনমেলা।

জনপ্রিয় টার্গেট

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘মেসি-ম্যারাডোনার মধ্যেই কেবল এমন কিছু দেখেছি’

প্রকাশ: ১১:৫৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬