ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার ক্রিকেট তোলপাড় করা খাজার বইয়ের সেই অধ্যায়ে কী আছে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আত্মজীবনী সবর-এর ১৭তম অধ্যায় ‘স্যান্ডপেপার’-এ ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং কাণ্ড নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন খাজা। সাবেক এই ক্রিকেটার স্বীকার করেছেন, বলের ওপর স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি তিনি জানতেন। তাঁর দাবি, ড্রেসিংরুমের পরিবেশে এমন ঘটনা গোপন রাখা কঠিন ছিল। অথচ কেলেঙ্কারির পর ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেননি। ক্যামেরন ব্যানক্রফটের পাশে বসেও তিনি তদন্তের বাইরে ছিলেন।

খাজার বর্ণনায়, দক্ষিণ আফ্রিকা সফরের পোর্ট এলিজাবেথ টেস্টেই প্রথম বলের ওপর স্যান্ডপেপার ব্যবহারের ঘটনা ঘটে। ব্যাটের স্টিকার পরিবর্তনের জন্য ড্রেসিংরুমে স্যান্ডপেপার রাখা অস্বাভাবিক ছিল না। এক দিন ব্যাটের কাজ করার সময় সেটি দিয়ে একটি ক্রিকেট বল ঘষে পরীক্ষা করা হয়। বলটির এক পাশ রুক্ষ হয়ে গেলে সেটি দিয়ে রিভার্স সুইং করানো সম্ভব বলে মনে হয়েছিল।

তখন অস্ট্রেলীয় কোচিং স্টাফ খেলোয়াড়দের রিভার্স সুইংয়ের গুরুত্ব বোঝাচ্ছিলেন। দক্ষিণ আফ্রিকার বোলাররা এই কৌশলে বেশ দক্ষ ছিলেন। খাজার দাবি, বিরতির পর মাঠে ফেরার সময় বলের ওপর স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা করা হয়। ডেভিড ওয়ার্নার এতে রাজি হননি। খাজাও কাজটি করতে চাননি। শেষ পর্যন্ত ক্যামেরন ব্যানক্রফট দায়িত্বটি নেন।

খাজার দাবি, স্টিভ স্মিথ তখন এ বিষয়ে কিছু জানতে চান না বলে জানিয়ে ড্রেসিংরুম থেকে বেরিয়ে যান। তবে বলের ওপর কাজ করার পর অস্ট্রেলিয়ার বোলাররা দারুণ রিভার্স সুইং পান। এক পর্যায়ে মাত্র ২৮ রানে দক্ষিণ আফ্রিকার চারটি উইকেট পড়ে। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় তারা।

কেপটাউন টেস্টে কেলেঙ্কারিটি প্রকাশ্যে আসে। খাজার বর্ণনা অনুযায়ী, বৃষ্টির কারণে বল ভিজে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে রিভার্স সুইং পেতে বলের রুক্ষ পাশ শুকনো রাখা জরুরি ছিল। তখন দলের একজন কোচ ব্যানক্রফটকে তাঁর কাজ আরও ভালোভাবে করার নির্দেশ দেন।

খাজা তখন ব্যানক্রফটের পাশে বসেছিলেন। তিনি দেখেন, ব্যানক্রফট স্যান্ডপেপার তুলে পকেটে রাখছেন। খাজা তাঁকে সাবধানে থাকতে বলেন। কিন্তু পরের সেশনে মাঠের বড় পর্দায় ব্যানক্রফটকে বলের ওপর স্যান্ডপেপার ঘষতে দেখা যায়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর মাঠজুড়ে হৈচৈ শুরু হয়। খাজার বর্ণনায়, স্টিভ স্মিথ ব্যানক্রফটকে জিনিসটি সরিয়ে ফেলতে চিৎকার করেন। খাজাও তাঁকে মাঠ ছাড়তে বলেন। কিন্তু ব্যানক্রফট তখন এতটাই হতভম্ব ছিলেন যে কী করবেন বুঝতে পারছিলেন না। আম্পায়াররা তাঁর পকেট পরীক্ষা করেও স্যান্ডপেপার পাননি। পরে বড় পর্দায় দেখা যায়, সেটি অন্তর্বাসের মধ্যে লুকিয়ে রেখেছেন ব্যানক্রফট।

কেলেঙ্কারির পর স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে শাস্তি দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। স্মিথ ও ওয়ার্নার ১২ মাস এবং ব্যানক্রফট ৯ মাস নিষিদ্ধ হন। খাজা মনে করেন, এই শাস্তি ছিল অত্যন্ত কঠোর। তাঁর মতে, পুরো দল ঘটনার দায় এড়াতে পারে না।

দলের বৈঠকে খাজা পুরো দলকে দায় নেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। তাঁর যুক্তি ছিল, ঘটনাটি দলীয় পরিবেশ ও মানসিকতার মধ্যে ঘটেছে। তাই শুধু তিনজনকে শাস্তি দিয়ে অন্যদের দায়মুক্ত করা উচিত নয়। কিন্তু তাঁর প্রস্তাব গ্রহণ করেনি দল।

খাজা ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, তদন্তকারীরা অনেক খেলোয়াড়কে জিজ্ঞাসাবাদ করেননি। তিনি নিজেও সত্য বলার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু তাঁকে তদন্তের আওতায় আনা হয়নি।

স্যান্ডপেপার কাণ্ডের পর স্মিথ অধিনায়কত্ব ছাড়লে টিম পেইনকে দায়িত্ব দেওয়া হয়। এই সিদ্ধান্তেও বিস্মিত হয়েছিলেন খাজা। তাঁর মতে, আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা, কুইন্সল্যান্ডকে নেতৃত্ব দেওয়া এবং অস্ট্রেলিয়া ‘এ’ দলের অধিনায়কত্ব করার পরও তাঁকে বিবেচনা করা হয়নি।

খাজা মনে করেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে খেলোয়াড়দের রাজস্ব ভাগাভাগি নিয়ে বিরোধে তাঁর ভূমিকা এবং বর্ণগত পরিচয় অধিনায়ক নির্বাচনে প্রভাব ফেলেছিল। তিনি দাবি করেছেন, বোর্ড তখন একজন বাদামি বর্ণের অস্ট্রেলিয়ার ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে গ্রহণ করতে প্রস্তুত ছিল না। তবে এটি তাঁর ব্যক্তিগত উপলব্ধি ও অভিযোগ।

অধ্যায়ের শেষ দিকে তিন সতীর্থের প্রতি অনুশোচনাও প্রকাশ করেছেন খাজা। তাঁর মতে, এই ঘটনার দায় শুধু স্মিথ, ওয়ার্নার কিংবা ব্যানক্রফটের ছিল না। পুরো দলেরই দায় ছিল। তিনজনের কাছে ক্ষমা চেয়ে তিনি লিখেছেন, ‘আমরা সবাই এর জন্য দায়ী ছিলাম।’

দক্ষিণ আফ্রিকা সফরের শেষ টেস্টে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন খাজা। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অনেক খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে গিয়ে আড্ডা দিলেও তিনি নিজের ড্রেসিংরুমে থেকে যান। কয়েক দিনের মধ্যে তাঁর বিয়ে থাকায় দ্রুত দেশে ফিরে যান। দক্ষিণ আফ্রিকায় আর টেস্ট খেলতে ফিরবেন না বলে নিজেকে প্রতিজ্ঞা করেছিলেন তিনি। সেই প্রতিজ্ঞা আর ভাঙেননি।

নেপালকে ২৬ রানে অলআউট করে লজ্জায় ফেলল ভারত

চোখের পলক ফেলতে না ফেলতেই পড়ছে উইকেট। আজ দোহায় ভারত ‘এ’-নেপাল রাইজিং স্টার্স এশিয়া কাপের দ্বিতীয় ইনিংসের অবস্থা ছিল এমনই। ভারতের আগুনে বোলিংয়ে ২৬ রানে অলআউট হয়ে লজ্জাজনক এক রেকর্ডে নাম উঠে গেল নেপালের।

‘খাজা ক্রিকেটের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, অস্ট্রেলিয়ার মান-সম্মান নষ্ট করেছে’

‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারির ঘটনা অনেক পুরোনো। তবে ২০১৮ সালে কেপটাউনের নিউল্যান্ডসে শিরীষ কাগজ দিয়ে অস্ট্রেলিয়ার বল টেম্পারিংয়ের ঘটনা সামনে টেনে এসেছেন উসমান খাজা। তাঁর আত্মজীবনী সবর বইয়ে সতীর্থদের কাঠগড়ায় তুলেছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটকে টালমাটাল করে দেওয়ার ঘটনায় তোপ দেখেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক

জনপ্রিয় টার্গেট

পাকা ধান মাঠে, নিম্নচাপের বৃষ্টিতে বিপাকে সোনাগাজীর কৃষকেরা

অস্ট্রেলিয়ার ক্রিকেট তোলপাড় করা খাজার বইয়ের সেই অধ্যায়ে কী আছে

প্রকাশ: ১১:১৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬