ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই গতকাল আইসিসি ভারতকে শাস্তি দিয়েছে। ধীরগতির বোলিংয়ের কারণে ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ১৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে ভারত সাত ওভার পিছিয়ে ছিল। সময়ের ছাড় হিসাব করার পরও এই ঘাটতি থেকে যায়। আইসিসির খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, স্লো ওভার-রেটের শাস্তি হিসেবে প্রত্যেক ওভার কম থাকায় খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। তবে সর্বোচ্চ জরিমানার পরিমাণ হতে পারে ম্যাচ ফির ৫০ শতাংশ।

ভারতের নিয়মিত ওয়ানডে অধিনায়ক গিল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে খেলেননি। শ্রেয়াস আইয়ারকে তাই চতুর্থ ও পঞ্চম ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দিতে হয়েছিল। ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক আইয়ার ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। একারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ওয়েলিংটনে বাংলাদেশ সময়ে আজ ভোরে শুরু হওয়া প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক গিল। টস হেরে আগে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৭০ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। বিপজ্জনক পরিস্থিতিতে দলের হাল ধরেন হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপস। এরই মধ্যে ষষ্ঠ উইকেটে ১০৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে ফেলেছেন ফিলিপস-নিকোলস। নিকোলস ব্যাটিং করছেন ৮০ রানে। ফিলিপস অপরাজিত ৬০ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৮.২ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান করেছে নিউজিল্যান্ড।

ইনিংস হারের শঙ্কায় শ্রীলঙ্কা, সিরিজ জয়ের দুয়ারে পাকিস্তান

রাওয়ালপিন্ডি টেস্টে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলেছে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্বাগতিকদের হাতে। প্রথম ইনিংসে ২২৭ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ৩ উইকেট তুলে নিয়েছে পাকিস্তানের পেসাররা। দিন শেষে ৩ উইকেটে ৭৪ রান নিয়ে ব্যাট করছে সফরকারীরা।

বাংলাদেশকে টপকে সুপার সিক্সে জিম্বাবুয়ে

আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে থাইল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। তবে এই জয়ের পরও সুপার সিক্সে ওঠা হলো না বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩ রানের জয় পেলেও নেট রানরেটের হিসাব-নিকাশে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে দলকে।

আইসিসির শাস্তি পেলেন ইবাদত

আইসিসির শাস্তি পেলেন ইবাদত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশের পেসার ইবাদত হোসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির আচরণবিধির প্রথম স্তরের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এই পেসার।

জনপ্রিয় টার্গেট

জাফর পানাহির কারাদণ্ড ঠেকাতে কান উৎসব কর্তৃপক্ষের আহ্বান

আইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত

প্রকাশ: ১০:০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬