ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাফর পানাহির কারাদণ্ড ঠেকাতে কান উৎসব কর্তৃপক্ষের আহ্বান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

পানাহির বিরুদ্ধে যত সাজা ও বিধিনিষেধ

তীব্র প্রতিবাদে সোচ্চার কান কর্তৃপক্ষ

কান উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিক এক বিবৃতিতে পানাহির ওপর হওয়া এই আইনি হয়রানির কড়া সমালোচনা করেছে। তারা জানিয়েছে, জাফর পানাহির বিচারিক হয়রানির তীব্র নিন্দা জানাচ্ছে কান চলচ্চিত্র উৎসব। পাশাপাশি তাঁর ভ্রমণ, স্বাধীনভাবে নির্মাণ ও মতপ্রকাশের পথে বাধা হয়ে দাঁড়ানো সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছে।

সারা বিশ্বের শিল্পী, উৎসব ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মতো আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হয়ে পানাহির কারাবাস ঠেকাতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে তারা। কান উৎসব কর্তৃপক্ষের মতে, পানাহির স্বাধীনতা শুধু একজন নির্মাতার বিষয় নয়; এটি বিশ্বের সব শিল্পীর স্বাধীনভাবে চিন্তা করা ও ভয়হীন মতপ্রকাশের অধিকারের সঙ্গে যুক্ত। বিবৃতিতে আরও বলা হয়, ইরান বা বিশ্বের কোথাও কোনো শিল্পীকে তাঁর কাজ বা মতপ্রকাশের জন্য বন্দী করা উচিত নয়।

দুই দশক ধরে ইরান সরকারের সঙ্গে বারবার মতবিরোধে জড়িয়েছেন পানাহি। চলচ্চিত্র নির্মাণের দায়ে একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণের শিকার হওয়া সত্ত্বেও তিনি নিজের কাজ চালিয়ে গেছেন। এত বিপদের মুখেও তিনি চিরতরে দেশ ছাড়তে বা নির্বাসনে যেতে রাজি হননি। ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ সিনেমার প্রচারণায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ সফর শেষে ২০২৬ সালের মার্চ মাসে তিনি ইরানে ফিরে যান। এর আগে ভ্যারাইটি পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে পানাহি বলেছিলেন, ‘আমি এমন একজন মানুষ, যার নিজের দেশে থাকা প্রয়োজন। সেখানেই আমার শ্বাস নেওয়া ও কাজ করা দরকার। তারা যদি আমাকে জেলে পাঠাতে চায়, পাঠাতে পারে। দেশে ফেরার সিদ্ধান্ত থেকে কোনো কিছুই আমাকে টলাতে পারবে না।’

কানের সঙ্গে পানাহির দীর্ঘ পথচলা

কান উৎসবের সঙ্গে জাফর পানাহির সম্পর্ক বেশ পুরোনো। ১৯৯৫ সালে ‘দ্য হোয়াইট বেলুন’ সিনেমার জন্য তিনি ক্যামেরা দ’অর জেতেন। এরপর ২০০৩ সালে ‘ক্রিমসন গোল্ড’ জেতে আঁ সার্তাঁ রিগা জুরি প্রাইজ এবং ২০১৮ সালে ‘থ্রি ফেসেস’ জেতে সেরা চিত্রনাট্যের পুরস্কার। ২০১০ সালে তিনি যখন ইরানে বন্দী, তখন তাঁকে কানের জুরি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকী প্রতিবাদ হিসেবে পানাহির সম্মানে একটি চেয়ার ফাঁকা রাখা হয়। ২০২৫ সালে দীর্ঘ ১৫ বছর পর নিজের কারাবাসের অভিজ্ঞতার আলোকে নির্মিত ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট সিনেমার জন্য সর্বোচ্চ পুরস্কার পাম দ’অর গ্রহণ করতে সশরীরে কান উৎসবের মঞ্চে ওঠেন পানাহি।

কেরালা উৎসবে জায়গা করে নিল বাংলাদেশের ‘বনলতা সেন’

ঈদুল আজহা উপলক্ষে গত ২৮ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সরকারি অনুদানের সিনেমা ‘বনলতা সেন’। সে সময় প্রত্যাশিত সাড়া না পাওয়া গেলেও এবার ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরে ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি।

শ্রেণিবৈষম্যের গল্প নিয়ে সাড়া ফেলেছে ‘পসিবল লাভ’

আট বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরেছেন দক্ষিণ কোরীয় প্রখ্যাত নির্মাতা লি ছাং দোং। আর ফিরেই বিশ্বজুড়ে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। গত অক্টোবরে প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর সম্প্রতি নেটফ্লিক্সে এসেছে তাঁর নির্মিত ‘পসিবল লাভ’।

অকালপ্রয়াত কেইলির শেষ সিনেমায় স্থলাভিষিক্ত তাঁর বোন

হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘গডজিলা ভার্সেস কং’-এ জিয়া চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন কেইলি হটলি। কিন্তু গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মাত্র ১৮ বছর বয়সেই নিভে যায় এই প্রতিভাবান তরুণীর প্রাণপ্রদীপ।

জনপ্রিয় টার্গেট

জাফর পানাহির কারাদণ্ড ঠেকাতে কান উৎসব কর্তৃপক্ষের আহ্বান

জাফর পানাহির কারাদণ্ড ঠেকাতে কান উৎসব কর্তৃপক্ষের আহ্বান

প্রকাশ: ১০:০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬