সবশেষ ইংল্যান্ড টেস্ট খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল ২০১০ সালে। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষে আগামী বছরের মে মাসে লর্ডসে টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। এরই মধ্যে এই টেস্টের টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়ে গেছে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ড গতকাল নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘লর্ডসে ২০২৭ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য সাধারণ দর্শক ব্যালট এখন উন্মুক্ত। এর মাধ্যমে সমর্থকেরা ‘হোম অব ক্রিকেটে’ হতে যাওয়া গ্রীষ্মকালীন ম্যাচগুলোর টিকিট পাওয়ার সুযোগ পাচ্ছেন।’
লর্ডসে ২০২৭ সালে শুধু বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট নয়, পুরুষ-নারী অ্যাশেজও হবে। ছেলেদের ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজের একটা ওয়ানডেও হবে ঐতিহ্যবাহী এই ক্রিকেট স্টেডিয়ামে। এই লর্ডসেই ২০১০ সালে ৯৪ বলে সেঞ্চুরি করে শূন্যে উড়েছিলেন তামিম ইকবাল। ক্রিকেটের রাজকীয় সংস্করণে তিন অঙ্ক ছোঁয়ার পর তাঁর উচ্ছ্বাস কেমন ছিল, তা তো অনেকেরই দেখা। কালের পরিক্রমায় তামিম এখন বিসিবি সভাপতি। আগামী বছরের মে মাসে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা যখন খেলবেন, নিশ্চয়ই তামিমের মনে পড়বে ২০১০ সালের স্মৃতি।
সবশেষ অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় ড্র করেছে। ৯ বছর পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট বাংলাদেশ খেলেছে ২০১৬ সালে। ঘরের মাঠে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজ সেবার বাংলাদেশ ড্র করেছিল ১-১ সমতায়। মিরাজ-সাকিব আল হাসানদের সঙ্গে উদযাপন করেছিলেন তামিমও।
লর্ডসে ২০২৭ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর সূচি:
বাংলাদেশ-ইংল্যান্ড— ছেলেদের টেস্ট; ২৮ মে ১ জুন
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া — ছেলেদের অ্যাশেজের টেস্ট; ৩০ জুন থেকে ৪ জুলাই
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া — নারী অ্যাশেজ ওয়ানডে; ১৬ জুলাই
ইংল্যান্ড-নিউজিল্যান্ড —ছেলেদের ওয়ানডে; ১৬ সেপ্টেম্বর
বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও উড়িয়ে দিয়েছে ইন্দোনেশিয়া। ১০০ রান তো দূরে থাক, প্রথমবারের নারী এশিয়া কাপ খেলতে আসা ইন্দোনেশিয়া দুই ম্যাচ খেলে একটিতেও ৬০ রান পর্যন্ত করতে পারেনি। তবে বোলিং বিভাগে উন্নতি হলেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থাকছেই শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুর।
দৈনিক টার্গেট 
























