এবার ভারতকে ঘায়েলের উপায় খুঁজছে বাংলাদেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৮ বার পঠিত হয়েছে

আমিরাতকে সহজে হারালেও একটা পর্যায়ে বাংলাদেশের গ্রুপ পর্বেই ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। প্রতিপক্ষ যতই তুলনামূলক দুর্বল আমিরাত হোক, ১০৩ রান করে কি বর্তমান টি-টোয়েন্টিতে জয়ের আশা করা যায়! বোলারদের নৈপুণ্যে এরপর বাংলাদেশ ৬৯ রানে আটকে দেয় আমিরাতকে। আগামীকাল দুবাইয়ে ছন্দে থাকা ভারতের বিপক্ষে সেমিতে মুখোমুখি হবে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং সব বিভাগেই হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত রয়েছে ছন্দে।

ভারতের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে তিনটিতে। যার মধ্যে একটি ২০১৮ সালে কুয়ালালামপুরে এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের জয়। বর্তমানে নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত ও বাংলাদেশ অবস্থান করছে ৩ ও ১০ নম্বরে। এবারের এশিয়া কাপে সর্বোচ্চ রানসংগ্রাহকের সেরা দুইয়ে আছেন দুই ভারতীয় স্মৃতি মান্ধানা (১৫২) ও শেফালি ভার্মা (১০৪)। আর বোলিংয়ে ৮ ও ৭ উইকেট নিয়ে দুই ভারতীয় দীপ্তি শর্মা ও শ্রী চরণী।

টস হেরে আগে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ৫৫ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। সপ্তম উইকেটে নাহিদা আক্তারের সঙ্গে সুপ্তার ৪৩ বলে ৪২ রানের জুটিটাই বাংলাদেশকে ১০০ পেরোতে (১০৩/৭) সহায়তা করে। সুপ্তা ও নাহিদা করেন ৩৮ ও ১৬ রান। ব্যাটিং বিপর্যয় নিয়ে সুপ্তা বলেন, ‘সত্যি বলতে, মাঝে মাঝে এমনটা ঘটতেই পারে। আমার মনে হয়েছিল সেই পরিস্থিতিতে আমার এক প্রান্তে টিকে থাকা এবং টেল-এন্ডারদের (নিচের সারির ব্যাটার) সাথে জুটি গড়া প্রয়োজন ছিল। কারণ, শুরুতেই ৫-৬ উইকেট হারিয়ে ফেললে এগোনো অনেক কঠিন হয়ে পড়ে। কিছুটা চাপ তো ছিলই। তবে নাহিদা সে সময় দারুণ ব্যাটিং করেছে। সে আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছিল।’

ফুটবল বিশ্বকাপের ছন্দটা কিলিয়ান এমবাপ্পে ধরে রেখেছেন ক্লাব ফুটবলেও। নতুন মৌসুমে এরই মধ্যে গড়ে একটি করে গোল করেছেন তিনি। যার সবশেষটা গতকাল করেছেন চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে। তাতে করে ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে আরও একধাপ এগিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।

জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার পুলে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। আজ হংকংকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা। গুনে গুনে ৬ গোল দিয়েছে বাংলাদেশ।

পোর্তো-ম্যান সিটি নাকি পোর্তো-হালান্ড—চ্যাম্পিয়নস লিগের গত রাতের ম্যাচটিকে চাইলে যেকোনো একভাবে ব্যাখ্যা করা যেতেই পারে। মাঠেও যেমন রাজত্ব করেছেন, ম্যাচ শেষেও আলোচনায় এসেছেন আর্লিং হালান্ড। প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে লেগে গেল নরওয়েজীয় এই স্ট্রাইকারের।

জনপ্রিয় টার্গেট

এবার ভারতকে ঘায়েলের উপায় খুঁজছে বাংলাদেশ

প্রকাশ: ১২:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬