ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শমিত সোম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ের পর পাকিস্তানের বিপক্ষে এমন ছন্দপতনের কারণ কী? শমিতের ধারণা, আগের ম্যাচের বড় জয় থেকে তৈরি হওয়া আত্মবিশ্বাস কিছুটা আত্মতুষ্টিতে পরিণত হয়েছিল। পাশাপাশি পাকিস্তানের অভিজ্ঞতার কাছেও পিছিয়ে পড়েছে বাংলাদেশ। শমিত বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমরা খুব ভালো খেলেছিলাম বলে হয়তো সবাই একটু বেশি ভেবে ফেলেছিলাম যে ম্যাচটা সহজ হবে। কিন্তু পাকিস্তান একদম ভিন্ন কম্বিনেশন ও আলাদা ফরমেশনে খেলেছে। এ কারণে আমাদের জন্য বিষয়টা একটু অন্যরকম ছিল। কোনো অজুহাত দাঁড় করানো যায় না, তবে ওদের দলটা অনেক অভিজ্ঞ। ওদের দলে বড় খেলোয়াড় আছে, যারা সেমিফাইনাল বা প্লে-অফের মতো বড় ম্যাচ খেলে অভ্যস্ত। আমাদের বোধ হয় অতটা অভিজ্ঞতা ছিল না।’

শুধু প্রতিপক্ষের কৌশল নয়, নিজেদের প্রস্তুতির ঘাটতির কথাও স্বীকার করেছেন শমিত। হারের পর সতীর্থদের ভেঙে পড়ার দৃশ্য তাঁকে কষ্ট দিয়েছে। তিনি বলেন, ‘তবে হ্যাঁ, এই ম্যাচের জন্য আমরা ঠিকমতো প্রস্তুত ছিলাম না। আমাদের খেলোয়াড়েরা ভীষণ কষ্ট পেয়েছে। আপনি যদি দেখেন, আমাদের সবাই কাঁদছে, সবার মন খারাপ। এটা দেখে খুব খারাপ লাগছে, কিন্তু আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর সমর্থকদের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, পাকিস্তানের কাছে হারে তা পূরণ করতে না পারার আক্ষেপও আছে শমিতের। তবে এই হারেই সব শেষ হয়ে যায়নি, সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শমিতের শেষ কথা, ‘শ্রীলঙ্কা ম্যাচের পর সবার মধ্যে একটা ভালো অনুভূতি তৈরি হয়েছিল, আমরা সবাইকে অনুপ্রাণিত করতে পেরেছিলাম। কিন্তু এভাবে হেরে আমরা অনেক ওপর থেকে নিচে নেমে গেলাম। আমরা সবাই জানি, এই পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল না। তবে ফুটবলে এমনটা হয়েই থাকে। বাংলাদেশের সব সমর্থকের কাছে আমি ক্ষমা চাইছি। আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব, আপনারা আমাদের ওপর থেকে আশা ছাড়বেন না।’

প্রত্যাশার চাপেই ভেঙে পড়েছে বাংলাদেশ

প্রত্যাশার চাপেই ভেঙে পড়েছে বাংলাদেশ

গ্যালারিতে তখনো বিষাদের ছায়া, ড্রেসিংরুমে পিনপতন নীরবতা। দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নটা হাতছোঁয়া দূরত্বে এসেও মিলিয়ে গেল মুহূর্তেই। গতকাল শনিবার রাতে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলের হারের পর বাংলাদেশের ডাগআউট ও লকার রুমের চিত্রটা ছিল ঠিক এমনই করুণ।

এমন ভুল কীভাবে করলেন শ্রাবণ

এমন ভুল কীভাবে করলেন শ্রাবণ

বাংলাদেশকে ৮৫ মিনিট পর্যন্ত আগলে রেখেছিলেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। একের পর এক দুর্দান্ত সেভে বাঁচিয়েছেন দলকে। মনে হচ্ছিল, অতিরিক্ত সময়েই হয়তো নির্ধারিত হবে ম্যাচের ভাগ্য। কিন্তু সেই শ্রাবণই মুহূর্তের ভুলে ডেকে আনলেন সর্বনাশ। থ্রো-ইন করতে গিয়ে বল তুলে দিলেন প্রতিপক্ষের পায়ে।

জনপ্রিয় টার্গেট

মোহাম্মদপুরে ধর্ষণের অভিযোগে কথিত পীর গ্রেপ্তার

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শমিত সোম

প্রকাশ: ০১:১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬