ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দিন ব্যাটিংয়ের সুযোগ পেয়ে কতক্ষণ টিকবে বাংলাদেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:০২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

সেঞ্চুরিয়নে চলমান দ্বিতীয় টেস্টটা বাংলাদেশের জন্য টিকে থাকার লড়াই। কিন্তু দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। প্রোটিয়াদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ইনিংসে ৩৩.৩ ওভারে ৯১ রানেই শেষ বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ২৩ রান করেন মাহফিজুল ইসলাম রবিন। কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন নিয়েছেন তিনটি করে উইকেট।

জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১১৫ ওভারে ৭ উইকেটে ৪৯৭ রানে ইনিংস ঘোষণা করে। ওপেনার মার্কোস অ্যাকারমান করেন ১৫০ রান। ১৩৮ বলের ইনিংসে ২৩ চার ও ৪ ছক্কা মেরেছেন। টেস্টে এটা তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। দুইবারই তিনি দেড়শ পেরিয়েছেন। আর ভিয়ান মুলডার সাত নম্বরে ১৭৮ বলে ১২ চার ও ২ ছক্কায় করেন ১০০ রান। এটা মুলডারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি।

জোহানেসবার্গে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভরাডুবি হয়েছে বাংলাদেশের। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১৬৮ রান করায় প্রোটিয়াদের সামনে লক্ষ্যটা ছিল কেবল ১২ রানের। মাত্র ৯ বলে ৯ উইকেটের জয় তুলে নিয়েছিল প্রোটিয়ারা। ১১৮ রানে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন কাগিসো রাবাদা। যেখানে প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। আর ব্যাটিংয়ে ৭২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

 আইপিএলে ২ কোটির নিলামে স্টোকসের সঙ্গে দুই ভারতীয় ক্রিকেটার, বাকিরা কারা

বছর দুই আগেও আইপিএলের মেগা নিলামে নাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস। তবে পুরোনো সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন তিনি। ২০২৭ আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার। সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির নিলামে নাম রয়েছে তাঁর। বাংলাদেশি মুদ্রায় সেটা ২ কোটি ৬৯ লাখ টাকা।

মোস্তাফিজ না থাকলেও আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি

আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানের নাম থাকা, না থাকা নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে জানা গেল আসল খবর। বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি পেসারের নাম নেই ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামের প্রাথমিক তালিকায়। তবে তিনি না থাকলেও ১২ বাংলাদেশি ক্রিকেটার নিলামে নাম লিখেছেন বলে জানা গেছে।

ইনিংস হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে

ইনিংস হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে

তাওহীদ হৃদয়ের করা দিনের শেষ ওভারের পঞ্চম বলে জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইয়ান মুল্ডার। তাঁকে ফিরিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না হৃদয়ের। তবে ম্যাচের বাংলাদেশের অবস্থা ঠিক এর বিপরীত।

জনপ্রিয় টার্গেট

তিন দিন ব্যাটিংয়ের সুযোগ পেয়ে কতক্ষণ টিকবে বাংলাদেশ

তিন দিন ব্যাটিংয়ের সুযোগ পেয়ে কতক্ষণ টিকবে বাংলাদেশ

প্রকাশ: ০২:০২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬