ঢাকা ১২:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল ভোটে রিয়ালের পরিচালনা পর্ষদে নাদাল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

সিউদাদ রিয়াল মাদ্রিদের বাস্কেটবল প্যাভিলিয়নে সরাসরি ও অনলাইনে হওয়া বিশেষ সাধারণ সভায় নাদালের নিয়োগ অনুমোদন করেন সদস্যরা। মোট ১ হাজার ৭১৩টি ভোটের মধ্যে তাঁর পক্ষে পড়েছে ১ হাজার ৭০৪টি ভোট। বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র চারজন। ভোটদানে বিরত ছিলেন পাঁচজন।

নিয়োগ অনুমোদনের পর উপস্থিত সদস্যরা দাঁড়িয়ে করতালি দিয়ে নাদালকে অভিনন্দন জানান। ক্লাবের গঠনতন্ত্রের ৪৬ নম্বর ধারা অনুযায়ী তাঁর নিয়োগ চূড়ান্ত হয়। ২০১১ সাল থেকে রিয়ালের সম্মানসূচক সদস্য হিসেবে থাকা নাদাল এবার সরাসরি ক্লাবের পরিচালনায় যুক্ত হলেন।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নাদাল। একই সঙ্গে দায়িত্বের গুরুত্ব উপলব্ধি করে ক্লাবের প্রতি নিজের অঙ্গীকারের কথাও জানিয়েছেন তিনি।

নাদাল বলেন, ‘রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদের অংশ হওয়া অনেক বড় দায়িত্ব। এই ক্লাব প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে এবং মানুষকে একত্রিত করে। আমার ক্ষেত্রেও পরিবার ও বন্ধুদের সঙ্গে ম্যাচ দেখার মাধ্যমে ক্লাবটি আমাদের এক সুতোয় বাঁধে। এটা আমার জন্য অসাধারণ আনন্দের এবং বড় তৃপ্তির বিষয়।’

নাদাল আরও বলেন, ‘আমি দায়িত্বের গুরুত্ব সম্পর্কে খুব সচেতন, কারণ রিয়াল মাদ্রিদ একটি বৈশ্বিক ব্র্যান্ড। এই দায়িত্বের কোনো সীমা নেই। আমি আশা করি, এই দায়িত্ব পালন করতে গিয়ে শিখতে পারব এবং অবদান রাখতে পারব, যাতে ক্লাবটি বিশ্বের সেরা হয়ে থাকতে পারে।’

নাদালের অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়ে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও তাঁর প্রশংসা করেছেন। মাঠের সাফল্যের পাশাপাশি ব্যক্তিত্ব ও আচরণের জন্যও নাদাল মানুষের শ্রদ্ধা অর্জন করেছেন বলে মনে করেন তিনি।

পেরেজ বলেন, ‘আজ আমাদের ক্লাবের জন্য বিশেষ একটি দিন। ব্যক্তিগতভাবেও রিয়াল মাদ্রিদের সভাপতি হিসেবে দিনটি আমার কাছে বিশেষ। আমাদের জন্য আরও একটি বিষয় খুব তাৎপর্যপূর্ণ, রাফা আমাদেরই একজন। তিনি রিয়াল মাদ্রিদের সম্মানসূচক সদস্য, এই রংগুলোকে গভীরভাবে অনুভব করেন এবং সবসময় গর্বের সঙ্গে তাঁর মাদ্রিদিসমো প্রকাশ করেছেন।’

ক্যারিয়ারে ৯২টি শিরোপা জিতেছেন নাদাল। এর মধ্যে রয়েছে ২২টি গ্র্যান্ড স্লাম, দুটি অলিম্পিক স্বর্ণপদক ও পাঁচটি ডেভিস কাপ। পেরেজের বিশ্বাস, পরিচালনা পর্ষদে নাদালের উপস্থিতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রিয়াল মাদ্রিদকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

ক্লাবের সাফল্য ধরে রাখার প্রত্যয় জানিয়ে নাদাল বলেন, ‘আমি কাজ করব, যাতে সবকিছু আগের মতোই থাকে। একটি সফল ক্লাব, যে ক্লাব আগামী বছরগুলোতেও সফল থাকবে।’ বক্তব্যের শেষেও রিয়ালের প্রতি ভালোবাসা প্রকাশ করে নাদাল বলেন, ‘হালা মাদ্রিদ!’

প্রতিপক্ষের মুখে বল মেরেও লাল কার্ড দেখেননি মেসি

প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মারার ঘটনায় হলুদ কার্ড দেখেছেন লিওনেল মেসি। তবে তাঁকে লাল কার্ড দেখানো উচিত ছিল বলে মনে করেন কলম্বাস ক্রুর কোচ লরাঁ কুর্তোয়া। ম্যাচটিতে কলম্বাসের কাছে ৩-০ গোলে হেরে গেছে ইন্টার মায়ামি।

আরও একটি গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি

মেজর লিগ সকারে (এমএলএস) টানা দুই মৌসুম সর্বোচ্চ গোলদাতা হয়ে নতুন ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। ২০২৬ মৌসুমে ৩১ ম্যাচে ২৬ গোল করে দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক।

জনপ্রিয় টার্গেট

লালমনিরহাটে ট্রাক-ভটভটি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

বিপুল ভোটে রিয়ালের পরিচালনা পর্ষদে নাদাল

প্রকাশ: ১২:১৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬