০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্ত্রীর নতুন স্বামীকে মারধর, জুতার মালা পরিয়ে ভিডিও ফেসবুকে ছড়ানোর অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আজ রোববার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন কামরুন আক্তার।

সংবাদ সম্মেলনে কামরুন জানান, উপজেলার পটুয়াপাড়া গ্রামের আনারুলের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। ওই সংসারে তাঁদের দুই ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে সাত-আট মাস আগে তিনি আনারুলকে তালাক দেন। এরপর প্রায় পাঁচ মাস আগে নাকাটি শহীদ আব্দুল জব্বার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক তৈবর রহমানকে বিয়ে করেন। বর্তমানে বড় ছেলে কাউসার তাঁর সঙ্গে থাকলেও ছোট ছেলে আব্দুল্লাহ আগের স্বামীর বাড়িতে থাকে।

কামরুনের অভিযোগ, গতকাল শনিবার সন্ধ্যায় স্বামী তৈবর ও বড় ছেলেকে নিয়ে ছোট ছেলেকে দেখতে আনারুলের বাড়িতে যান তিনি। এ সময় আনারুল ও তাঁর লোকজন তাঁদের আটকে মারধর করেন। কেড়ে নেওয়া হয় মোটরসাইকেল ও মোবাইল ফোনও। একপর্যায়ে তৈবরের গলায় জুতার মালা পরিয়ে তাঁকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগ তুলে ভিডিও ধারণ করা হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর মধ্যে ধারণ করা ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এতে স্বামী-স্ত্রী দুজনই সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন বলে দাবি করেন কামরুন। তাঁর অভিযোগ, আগের স্বামীকে তালাক দেওয়ার প্রতিশোধ নিতেই তাঁদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিচার এবং কেড়ে নেওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধারের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে কামরুনের মা বিলকিস বেগম, ভাই টিটু, স্বামী তৈবর রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করেছে। তাঁরা আইনগত সহায়তা চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

চুলের খোঁপায় ১০ ইয়াবা, ভাইয়ের পকেটে আরও ১২

তল্লাশির সময় রুবেল রানার পরনের প্যান্টের ডান পকেট থেকে ১২টি ইয়াবা এবং বাম পকেট থেকে ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। অন্যদিকে, নারী পুলিশ সদস্যের সহায়তায় বাবলির দেহ তল্লাশি করে তাঁর চুলের খোঁপায় কাঁকড়া দিয়ে আটকানো নীল রঙের জিপার পলিথিনের প্যাকেট থেকে ১০টি ইয়াবা উদ্ধার করা হয়।

ধর্ষণ মামলার তদন্তের মধ্যেই মৃত সন্তান প্রসব, ডিএনএ পরীক্ষার আবেদন

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলার তদন্ত চলাকালে ২০ বছর বয়সী এক নারী মৃত সন্তান প্রসব করেছেন। নবজাতকের জৈবিক পিতৃত্ব নিশ্চিত করতে ভুক্তভোগী নারী ও কারাগারে থাকা অভিযুক্ত শুকলালের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডির পরীক্ষাগারে পাঠানোর অনুমতি চেয়েছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

সাবেক স্ত্রীর নতুন স্বামীকে মারধর, জুতার মালা পরিয়ে ভিডিও ফেসবুকে ছড়ানোর অভিযোগ

প্রকাশ: ০৬:১৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬