ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাচের আগমুহূর্তে ব্রাজিলের ফুটবলারকে হারাল রিয়াল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

সান্তিয়াগো বার্নাব্যুতে আজ নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহফেনকে আতিথেয়তা দেবে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ২৪ ঘণ্টাও যখন বাকি নেই, তখনই রিয়াল দিল দুঃসংবাদ। বাঁ পায়ের অ্যাডাক্টর পেশিতে চোট পেয়েছেন বলে নেই এনদ্রিক। কমপক্ষে ২-৩ সপ্তাহের জন্য ছিটকে গেছেন বলে জানা গেছে। গতকাল তাঁকে ছাড়াই চ্যাম্পিয়নস লিগের দল ঘোষণা করেছে রিয়াল।

এনদ্রিক এখনো নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ২০২৬-২৭ মৌসুমে রিয়ালের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে খেলেছেন ৮ ম্যাচ। করেছেন এক গোল। অ্যাসিস্ট করেছেন এক গোলে। তবে রিয়ালের সময়টা দারুণ যাচ্ছে। লা লিগায় ১৩ ম্যাচে ১১ জয় ও ২ হারে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে তারা। এখানে ৩৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা।

চ্যাম্পিয়নস লিগেও রিয়াল মাদ্রিদ দুর্দান্ত। ২০২৬-২৭ মৌসুমে এই টুর্নামেন্টে নিজেদের প্রথম চার ম্যাচের চারটিতেই জিতেছে তারা। বাংলাদেশ সময় আজ রাত ২টায় শুরু হবে চ্যাম্পিয়নস লিগের রিয়াল-পিএসভি ম্যাচ।

চ্যাম্পিয়নস লিগে পিএসভির বিপক্ষে রিয়াল মাদ্রিদের দল

থিবো কোর্তোয়া, আন্দ্রে লুনিন, মেস্ত্রে

এদের মিলিতাও, ডিন হুইসেন, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ইব্রাহিমা কোনাতে, মার্ক কুকুরেয়া, আলভারো কারেরাস, আন্তোনিও রুডিগার, ড্যানজেল ডামফ্রিস

জুড বেলিংহ্যাম, এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদেরিকো ভালভার্দে, অরেলিয়াঁ চুয়ামেনি, আর্দা গুলের, বার্নার্দো সিলভা, থিয়াগো পিতার্চ

ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, কার্লোস এস্পি, ব্রাহিম দিয়াজ, ইয়ান দিওমান্দে

আর্জেন্টিনার ভবিষ্যৎ মেসিকে নিয়ে মরিনিওর ‘রসিকতা’

সামাজিক মাধ্যমে আর্জেন্টিনার ভবিষ্যৎ মেসি হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছেন নিকো পাস। রিয়ালে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়েছিল রিয়াল কোচ হোসে মরিনিওকে। তবে কোমোর আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডারকে নিয়ে সরাসরি কিছু না বলে সংক্ষিপ্ত জবাবে প্রসঙ্গটি এড়িয়ে গেছেন পর্তুগিজ কোচ।

পারেদেসের অচেতন হওয়া নিয়ে রসিকতা করলেন ডি মারিয়া

বোকা জুনিয়র্সের কোপা সুদামেরিকা জয়ে বন্ধু লেয়ান্দ্রো পারেদেসকে অভিনন্দন জানিয়েছেন আনহেল দি মারিয়া। একই সঙ্গে শিরোপা উদ্‌যাপনের পর পারেদেসের অচেতন হওয়ার ঘটনা নিয়েও মজা করেছেন আর্জেন্টাইন তারকা।

জনপ্রিয় টার্গেট

আনোয়ারায় ট্রাক মালিক সমিতির কার্যালয় উদ্বোধন ঘিরে সংঘর্ষ, আহত ১০

ম্যাচের আগমুহূর্তে ব্রাজিলের ফুটবলারকে হারাল রিয়াল

প্রকাশ: ১১:১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬