০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিনকে কেন নিল বিসিবি, নাঈম শেখকে ফেরানোর ব্যাখ্যা কী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩২:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯, ৪১ লিস্ট ‘এ’, ১০ টি-টোয়েন্টি—সব মিলিয়ে রবিন প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন ৭০ ম্যাচ। তার চেয়েও বড় কথা যে টেস্ট দলে তাঁকে নেওয়া হয়েছে, সেই সাদা পোশাকে রবিন কেবল ১৯ ম্যাচ খেলেছেন। ৩৬ ইনিংসে ৩৩.৬৭ গড়ে করেছেন ১১৪৫ রান। যার মধ্যে চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সর্বোচ্চ ৬৭২ রান করেছেন। ময়মনসিংহের জার্সিতে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটি করেছেন। যার মধ্যে চট্টগ্রামের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ২১৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে রবিনকে সুযোগ দেওয়া হয়েছে বলে মনে করেন সুমন। দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘রবিনকে নিয়ে আসলে আমরা প্রথমে চিন্তা করছিলাম। কারণ, আমাদের এখন ডানহাতি ওপেনার খুব দরকার। আপনারা জানেন, সেটা আমরা আগেও দেখছিলাম। তো, আমাদের হাতে রেডি কোনো খেলোয়াড় ছিল না। রবিনকেও আমরা আসলে আরেকটু সময় দিতে চেয়েছিলাম প্রস্তুত হতে। আমার মতে সে নিজেকে প্রমাণ করে ফেলেছে। আমরা প্রথম শ্রেণির ক্রিকেট দেখেছি। দুর্দান্ত খেলেছে সে। আমাদের যেহেতু টপ অর্ডারে খুব বেশি বাঁহাতি ক্রিকেটার হয়ে যায়। আমার মনে হচ্ছে একজন ডানহাতি দরকার। সেজন্যে আমরা রবিনকেই বেছে নিয়েছি।’

টেস্ট তো দূরে থাক, জাতীয় দলেও তেমন একটা নিয়মিত নন নাঈম শেখ। আবুধাবিতে গত বছরের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেলার সুযোগ হয়নি তাঁর। প্রায় ৫ বছর পর টেস্টে ফেরানোর কারণ হিসেবে তাঁর সাম্প্রতিক ফর্মের পাশাপাশি অন্যান্য পারিপার্শ্বিক অবস্থার কথাও বিবেচনা করেছে বিসিবি নির্বাচক প্যানেল। প্রধান নির্বাচক সুমন বলেন, ‘সত্যি বলতে আমাদের আরও একজন ওপেনারের কথা মাথায় ছিল। সেজন্যই দল দিতে একটু দেরি হয়েছে। আমরা জয়ের কথা, মাহমুদুল হাসান জয়ের কথা চিন্তা করেছিলাম। দুর্ভাগ্যবশত, কাল বিকেলে মেডিকেল বিভাগ তাকে বাদ দিয়েছে। এই টেস্টে সে খেলতে পারছে না। আর নাঈম শেখ এবার প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত খেলছে।’

রবিনের পর এবারের এনসিএলে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাদিকুর রহমান ও নাঈম শেখ। যার মধ্যে চট্টগ্রামের হয়ে সাদিকুর করেছেন ৬১২ রান। নাঈম ঢাকার জার্সিতে ৬১২ রান করেছেন। তিন সেঞ্চুরি ও এক ফিফটি করেছেন তিনি। সুমন বলেন, ‘আমরা নাঈম শেখকে আগে দেখেছি। দেখে মনে হচ্ছে সে ভালো ফর্মে আছে। একারণে নাঈম শেখকে আমরা বেছে নিয়েছি।’

বাংলাদেশ দলে চমক রবিন

বাংলাদেশ দলে চমক রবিন

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করে যাচ্ছেন মাহফিজুল ইসলাম রবিন। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। প্রথমবারের মতো সুযোগ পেলেন বাংলাদেশ দলে। তাঁর দলে ডাক পাওয়াটাই বড় চমক।

রেকর্ড গড়েই জিততে হবে বাংলাদেশকে

রেকর্ড গড়েই জিততে হবে বাংলাদেশকে

চতুর্থ দিনেই লক্ষ্যটা বাংলাদেশের অনেকটা নাগালের বাইরে নিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। যদি সেই অবস্থাতেও ছেড়ে দিত, তাহলে বাংলাদেশকে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিততে হতো। উইন্ডিজ তা করেনি। আগের চেয়ে ৫৩ রান যোগ করে ইনিংস ঘোষণা করেছে ক্যারিবীয়রা।

জনপ্রিয় টার্গেট

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি পাওয়ার উদ্যোগ হাস্যকর, দেওয়ার প্রশ্নই আসে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রবিনকে কেন নিল বিসিবি, নাঈম শেখকে ফেরানোর ব্যাখ্যা কী

প্রকাশ: ০৩:৩২:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬