সেই ৯ ক্রিকেটার ‘দোষী আবার দোষীও নন’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৩৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

নিলামে খেলোয়াড় তালিকায় না থাকা অভিযুক্ত ৯ ক্রিকেটারের মধ্যে ছিলেন ২০২৫ বিপিএলের দুর্দান্ত রাজশাহীর এনামুল হক, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম ও মিজানুর রহমান, ঢাকা ক্যাপিটালসের মোসাদ্দেক হোসেন ও আলাউদ্দিন বাবু এবং সিলেট স্ট্রাইকার্সের আরিফুল হক ও নিহাদুজ্জামান। গত ৮ মাসে অবশ্য তাঁদের বেশির ভাগই ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন। মোসাদ্দেক আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছেন। তাহলে কি তাঁরা নির্দোষ?

মার্শালের সঙ্গে সংবাদ সম্মেলনে থাকা বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম. রহমান বলেন, ‘তারা দোষীও নয়, আবার নির্দোষও বলা যাচ্ছে না।’ তিনি ব্যাখ্যায় আরও যোগ করেন, ‘শুধু খেলোয়াড়ই নন, আরও অনেকের নাম ছিল। এই ৯ খেলোয়াড়ও অন্তর্ভুক্ত ছিল। সেখানে বিদেশি খেলোয়াড়ের নামও ছিল।…স্বাধীন তদন্ত কমিটি কিছু ফ্যাক্ট ফাইন্ডিং করে দিয়েছিল।’

মার্শাল অবশ্য জানিয়েছেন, ৯ ক্রিকেটারের বিপিএল খেলতে বাধা নেই। ওই সময় খেলতে না দেওয়ার সিদ্ধান্তটি ছিল নির্দিষ্ট ওই টুর্নামেন্টের জন্য। কিন্তু তাঁরই সুপারিশে বিপিএল নিলাম থেকে ৯ ক্রিকেটারকে বাদ রাখা হয়েছিল। সেটির ব্যাখ্যায় তিনি বলেন, ‘ড্রাফট হওয়ার ঠিক আগে নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে এসেছিল। সেই তথ্যের মধ্যে দেশি ও বিদেশি—দুই ধরনের কয়েকজন ব্যক্তির বিষয়ে নেতিবাচক তথ্য ছিল। আমি তখন বিপিএল গভর্নিং কাউন্সিলকে সতর্ক করে জানাই যে, ওই প্রতিবেদনে এমন কিছু ব্যক্তির বিষয়ে নেতিবাচক তথ্য রয়েছে, যারা বিপিএল-১২-এর জন্য সম্ভাব্য ঝুঁকি হতে পারেন। তাই তারা যেন ওই ব্যক্তিদের টুর্নামেন্টে আমন্ত্রণ না জানানোর বিষয়টি বিবেচনা করেন। এরপর বিপিএল গভর্নিং কাউন্সিল কিছু ব্যক্তিকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নেয়।’

বাঁচার লড়াইটা জমিয়েছিল পাকিস্তান, কিন্তু শেষ পর্যন্ত সিরিজটা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ডই। বার্মিংহামের এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকেরা। একই সঙ্গে ঘরের মাঠে প্রথমবার টেস্টে ধবলধোলাই করল পাকিস্তানকে।

বিশ্বকাপের পর নতুন অধ্যায়ে পা দিতে যাচ্ছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরে আন্তর্জাতিক সূচিতে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরবে তারা। কিন্তু সেই ম্যাচগুলোর জন্য এখনো দল ঘোষণা করেননি প্রধান কোচ লিওনেল স্কালোনি।

ভারতের তরুণ ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশীর উদাহরণ টেনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মান নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের কিংবদন্তি পেসারের আক্ষেপ, এক দশক পেরিয়ে গেলেও পিএসএল থেকে বলার মতো কোনো ব্যাটিং প্রতিভা উঠে আসেনি।

জনপ্রিয় টার্গেট

সরকারের সঙ্গে গোপন সম্পর্ক না থাকলে আওয়ামী লীগ মিছিল করে কীভাবে—প্রশ্ন পরওয়ারের

সেই ৯ ক্রিকেটার ‘দোষী আবার দোষীও নন’

প্রকাশ: ০৭:৩৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬