টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক গিল। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ভারতীয় পেসাররা। আর্শদীপ সিং, গুরনুর ব্রার ও আনশুল কম্বোজের দুর্দান্ত বোলিংয়ে ৪০.২ ওভারে মাত্র ১৮৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে যাওয়ায় কার্যকর হয় ডিএলএস (ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন) পদ্ধতি। নিউজিল্যান্ডের ১৮৫ রানের জবাবে ৩২ ওভারে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪৩ রানের। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ২২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান তুল জয় নিশ্চিত করে দলটি।
গ্লেন ফিলিপস ৩৮ ও ব্লেয়ার টিকনারের ব্যাট থেকে আসে ৩৪ রান। শেষ উইকেটে টিকনার ও জ্যাকব ডাফির ৩৯ রানের জুটি না হলে আরও কম রানে গুটিয়ে যেতে পারত স্বাগতিকেরা। ১০ ওভারে ৭০ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আর্শদীপ সিং। গুরনুর ব্রার শিকার করেন ৩ উইকেট, আর আনশুল কম্বোজ নেন ২টি।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল ভারত। অধিনায়ক শুভমান গিল ৫৬ বলে করেন ৩৭ রান। তবে ব্যাট হাতে ঝড় তোলেন কোহলি। ৫১ বলে ১৩ চার ও এক ছক্কায় ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১৪৫.১। শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে আসে ১৫ রান।
এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

দৈনিক টার্গেট 



























