ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেয়ার লেনদেন শুরুর সময় প্রতিষ্ঠানটির বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার কোটি ডলার (১.১৪ লাখ কোটি পাউন্ড) পর্যন্ত হতে পারে।

নিউইয়র্কভিত্তিক প্রযুক্তিপ্রধান শেয়ারবাজার নাসডাকে তালিকাভুক্তির সময় প্রতিটি শেয়ারের দাম ৮৩ ডলার নির্ধারণ করেছে এআই প্রতিষ্ঠানটি। এই দামে তালিকাভুক্ত হলে বিশ্বের সবচেয়ে বেশি বাজারমূল্যের প্রতিষ্ঠানগুলোর একটি হয়ে উঠবে অ্যানথ্রপিক।

চলতি মাসের শুরুতে অ্যানথ্রপিক জানিয়েছিল, তারা প্রতিটি শেয়ারের দাম ৭০ থেকে ৭৮ ডলারের মধ্যে রাখতে পারে। সে হিসাবে প্রতিষ্ঠানটির মূল্য দাঁড়ানোর কথা ছিল সর্বোচ্চ ১ লাখ ৩০ হাজার কোটি ডলার।

তবে অ্যানথ্রপিকের শেয়ারবাজারে অভিষেক—যা প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও নামে পরিচিত—নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ অনেক বেশি। প্রতিষ্ঠানটির এক প্রাথমিক বিনিয়োগকারী বিবিসিকে নাম প্রকাশ না করার শর্তে এ কথা জানিয়েছেন।

ওই বিনিয়োগকারীর দাবি, সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ার ছাড়ার আগেই চাহিদা সরবরাহের তুলনায় ১০ গুণের বেশি হয়েছে। অর্থাৎ, বাজারে যত শেয়ার ছাড়া হবে, বিনিয়োগকারীদের চাহিদা তার চেয়ে ১০ গুণেরও বেশি।

এ দাবি সত্য হলে বৃহস্পতিবার লেনদেন শুরুর পর অ্যানথ্রপিকের বাজারমূল্য নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও দ্রুত ছাড়িয়ে যেতে পারে।

বিনিয়োগকারীদের চাহিদা কতটা শক্তিশালী, তার ওপর নির্ভর করে অ্যানথ্রপিকের বাজারমূল্য ইলন মাস্কের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেকের সময়কার প্রাথমিক মূল্যকেও ছাড়িয়ে যেতে পারে। গত জুনে ২ লাখ ২০ হাজার কোটি ডলার (প্রায় ২৭৪ লাখ ৪৫ হাজার কোটি টাকা) বাজারমূল্য নিয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে বিশ্বের সবচেয়ে বেশি মূল্যায়নে বাজারে আসা প্রতিষ্ঠান হয়েছিল স্পেসএক্স।

তবে তালিকাভুক্তির পর কয়েক সপ্তাহের মধ্যে স্পেসএক্সের শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আইপিওর মাধ্যমে প্রাথমিক বিনিয়োগকারীদের কাছ থেকে ৬ হাজার ৮০০ কোটি ডলারের বেশি (প্রায় ৮ লাখ ৪৮ হাজার কোটি টাকা) সংগ্রহ করবে অ্যানথ্রপিক। এ ছাড়া বেসরকারি বিনিয়োগের মাধ্যমে আরও ২ হাজার ৬০০ কোটি ডলার (প্রায় ৩ লাখ ২৪ হাজার কোটি টাকা) পাওয়ার আশা করছে প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে তাদের মোট তহবিল সংগ্রহের পরিমাণ দাঁড়াতে পারে ৯ হাজার ৪০০ কোটি ডলার (প্রায় ১১ লাখ ৭৪ হাজার কোটি টাকা)।

শুধু আইপিও থেকেই অ্যানথ্রপিক যে পরিমাণ অর্থ সংগ্রহ করেছে, তা গত জুনে স্পেসএক্সের সংগৃহীত অর্থের চেয়েও বেশি।

চ্যাটজিপিটির নির্মাতা ও অ্যানথ্রপিকের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ওপেনএআই আগামী বছর শেয়ারবাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তত দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে অ্যানথ্রপিকই হবে একমাত্র প্রতিষ্ঠান, যার পুরো ব্যবসা এআই প্রযুক্তিকেন্দ্রিক। অর্থাৎ প্রতিষ্ঠানটি এআই সরঞ্জাম ও পণ্য তৈরির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এবং সেভাবেই গড়ে উঠেছে। গুগল ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টরাও এআই নিয়ে কাজ করে, তবে তাদের অন্যান্য প্রযুক্তিসেবাও রয়েছে।

অ্যানথ্রপিকের শেয়ারবাজারে আসা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ রয়েছে। তবে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি কতটা আয় ও মুনাফা করতে পারবে, তা নিয়ে কিছুটা উদ্বেগও আছে।

গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রধান আর্থিক বিশ্লেষক ইয়াং ওয়াং বলেন, আগামী কয়েক বছরে কয়েক শ বিলিয়ন ডলারের আর্থিক দায় পরিশোধের সময় ঘনিয়ে আসছে। এই পরিস্থিতিতে অ্যানথ্রপিকের ব্যবসা সেই গতির সঙ্গে তাল মেলাতে পারবে কি না, সেটিই মূল প্রশ্ন।

ওয়াং আরও বলেন, ‘তবু উৎপাদনশীলতার পরবর্তী ধাপকে রূপ দেওয়ার সম্ভাবনা রয়েছে—এমন অত্যাধুনিক এআই মডেল নির্মাতা প্রতিষ্ঠানে সরাসরি বিনিয়োগের সুযোগ সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রতিদিন আসে না।’

বিনিয়োগ প্রতিষ্ঠান এমপাওয়ারের কৌশল বিভাগের প্রধান মার্তা নর্টন বিবিসিকে বলেন, ‘অ্যানথ্রপিকের শেয়ারবাজারে আসার ফলে এআইয়ের চাহিদা আসলে কেমন, তা বোঝার জন্য আমাদের সামনে সম্পূর্ণ নতুন একটি সুযোগ তৈরি হচ্ছে।’

দারিও আমোদেই ও ড্যানিয়েলা আমোদেইয়ে নেতৃত্বে একদল উদ্যোক্তার হাত ধরে প্রতিষ্ঠিত হয় অ্যানথ্রপিক। তাঁরা সবাই ওপেনএআইয়ে কাজ করতেন। সেখান থেকে বেরিয়ে এসে নতুন এআই প্রতিষ্ঠান গড়ে তোলেন।

চলমান এআই প্রতিযোগিতায় অ্যানথ্রপিক নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছে। প্রতিষ্ঠানটি এআই প্রযুক্তি তৈরির ক্ষেত্রে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একটি দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছিল অ্যানথ্রপিক। ওই দাবিতে প্রতিষ্ঠানটির এআই সরঞ্জাম প্রায় কোনো বিধিনিষেধ ছাড়াই ব্যবহারের কথা বলা হয়েছিল।

অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই প্রকাশ্যে বলেছেন, এআই সরঞ্জাম অচিরেই এত শক্তিশালী হয়ে উঠতে পারে যে তা মানব অস্তিত্বের জন্য হুমকি তৈরি করবে।

প্রতিষ্ঠানটি এআই প্রযুক্তির উন্নয়ন ধীর করার জন্য ডেভেলপারদের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের যুক্তি, যথাযথ সুরক্ষাব্যবস্থা ছাড়া উন্নত এআই ব্যবস্থা মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ ঝুঁকি তৈরি করতে পারে।

প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআইও এ প্রযুক্তির ঝুঁকি নিয়ে একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে। এআই নিরাপত্তা নিয়ে উদ্বেগ মোকাবিলার জন্য প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে তালিকাভুক্তির পরিকল্পনাও পিছিয়ে দিয়েছে।

তবে অ্যানথ্রপিক দ্রুত ব্যবসা সম্প্রসারণ করতে চায়। এ লক্ষ্য পূরণে শেয়ারবাজারের মাধ্যমে আরও বেশি অর্থায়নের সুযোগ নিতে চাইছে প্রতিষ্ঠানটি।

মার্তা নর্টন বলেন, বাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও এখনই অ্যানথ্রপিকের শেয়ারবাজারে আসার সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো, প্রতিষ্ঠানটির আরও অর্থের প্রয়োজন।

তিনি বলেন, ‘এআই খাতে বিপুল অর্থের প্রয়োজন হয়। শেয়ারবাজার অর্থায়নের সুযোগ আরও বাড়িয়ে দেয়। তাই এখনই বাজারে আসার সময় হয়েছে।’

তবে এআই শিল্পের ব্যবসায়িক মডেল নিয়ে বৃহত্তর পরিসরে উদ্বেগ বাড়ছে। এ শিল্পের ব্যবসা ব্যয়বহুল কম্পিউটার চিপের ওপর নির্ভরশীল, অথচ এসব চিপের সরবরাহ সীমিত। এ ছাড়া প্রযুক্তিটির জন্য বিতর্কিত ডেটা সেন্টার প্রয়োজন হয়। এসব অবকাঠামো পরিচালনার অর্থায়নের জন্য অন্যান্য প্রযুক্তিপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও করতে হয়।

সম্ভাব্য সুদের হার বৃদ্ধি নিয়ে আলোচনার জন্য গত অক্টোবরে অনুষ্ঠিত এক বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী, এআই-সংশ্লিষ্ট ঋণের দ্রুত বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। এসব ঋণ ‘জটিল ও অস্বচ্ছ’ কাঠামোর মাধ্যমে অর্থায়ন করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া কয়েকজন আরও বলেন, ‘এআই-সংশ্লিষ্ট আর্থিক ঝুঁকি ক্রমেই অল্প কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে কেন্দ্রীভূত হচ্ছে।’

এবার অ্যাপলের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে হাজারো গ্রাহক

অভ্যন্তরীণ সফটওয়্যার আপডেটের ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল-এর একাধিক গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই বিভ্রাটে অ্যাপল পে (Apple Pay), আইক্লাউড (iCloud), অ্যাপ স্টোর এবং অ্যাপল সাপোর্ট

দুই দিনের প্রশিক্ষণে কোটি টাকা বেতন—ডেটা সেন্টারের কাজটা মূলত কী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রসারে যুক্তরাষ্ট্রে দ্রুত বাড়ছে ডেটা সেন্টার নির্মাণ। আর এই অবকাঠামো নির্মাণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষ কর্মীর সংকট মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিয়েছে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো।

এআই-নির্ভর শিশু যৌন নিপীড়নের ছবি বেড়েছে ৮৪০০ শতাংশের বেশি: গবেষণা

মাত্র দুই বছরের ব্যবধানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি শিশু যৌন নিপীড়নের ছবি ও ভিডিওর সংখ্যা বিশ্বজুড়ে ৮ হাজার ৪০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

জনপ্রিয় টার্গেট

রোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়

শেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলার

প্রকাশ: ১০:৪৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬