০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় জামাইয়ের পর স্ত্রীকেও নামিয়েছেন ট্রাম্প, শিগগির চুক্তির আশা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

একই সময়ে পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেছেন ট্রাম্প। যুদ্ধ অবসানে শিগগিরই একটি বড় চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। আগামী ১০ ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করার কথা রয়েছে মার্কিন প্রতিনিধিদলের।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের সঙ্গে ব্যক্তিগতভাবে বৈঠক করেছেন তিনি। এর আগে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে দেখা যায় দিমিত্রিয়েভকে। তবে দিমিত্রিয়েভের সঙ্গে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশ করেননি ট্রাম্প। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ অবসানে শিগগিরই একটি সমঝোতা হতে পারে।

ট্রাম্পের ভাষায়, যুদ্ধের অবসান প্রায় কাছাকাছি এবং এ বিষয়ে সম্ভাব্য চুক্তিতে শুধু ইউক্রেন নয়, ইউরোপের সব দেশও যুক্ত হতে পারে। তিনি বলেন, ‘এটি একটি বড় চুক্তি হতে যাচ্ছে এবং এতে শুধু ইউক্রেনই নয়, আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকবে। এমনকি আমি বলতে পারি, এতে পুরো ইউরোপও যুক্ত থাকতে পারে। এটি হবে একটি বড় ও চমৎকার চুক্তি, যাতে সবাই আনন্দিত হবে।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে বিবেচিত ইউক্রেন যুদ্ধের অবসানে সমঝোতা আসন্ন বলে ট্রাম্প এর আগেও একাধিকবার মন্তব্য করেছেন। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ নিয়ে কূটনৈতিক আলোচনা গতি পেয়েছে।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রতিনিধিদলের সঙ্গে নিজের কোনো বৈঠক হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প।

এদিকে ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা জ্যারেড কুশনার জানিয়েছেন, বৃহস্পতিবার ব্রাসেলসে মার্কিন কর্মকর্তারা ইউক্রেন, ন্যাটো ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং ইউরোপের বৃহত্তর নিরাপত্তা কাঠামো নিয়ে ‘ফলপ্রসূ ও গুরুত্বপূর্ণ আলোচনা’ করেছেন।

কুশনার বলেন, যেকোনো সমঝোতায় প্রতিটি দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার সম্পূর্ণভাবে সম্মান করতে হবে। প্রতিটি দেশ নিজেদের নিরাপত্তা ও জোটসংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব বজায় রাখবে। কোনো দেশই অন্য কোনো দেশের সার্বভৌম সিদ্ধান্তের ওপর ভেটো দেওয়ার অধিকার পাবে না।

তিনি আরও বলেন, ইউরোপের সম্মিলিত প্রতিরক্ষাব্যবস্থায় ন্যাটোই কেন্দ্রীয় ভূমিকা পালন করবে। প্রস্তাবিত উদ্যোগ বিদ্যমান প্রতিষ্ঠান ও প্রতিশ্রুতির ওপর ভিত্তি করেই গড়ে উঠবে।

রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের ওলেশকি শহরে ছয় দিনের যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতা করেছিলেন মেলানিয়া ট্রাম্প। ওই যুদ্ধবিরতির মেয়াদ রোববার শেষ হয়েছে। যুদ্ধবিরতি উপলক্ষে হোয়াইট হাউসে আয়োজিত এক বিরল অনুষ্ঠানে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা সরাসরি অংশ নেন। রাশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ।

অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধের পরিবর্তে মানবতাকে বেছে নিয়েছি। ওলেশকিতে আমরা যে সাহস দেখিয়েছি, নিরপরাধ মানুষের দুর্ভোগের প্রতি অভিন্ন উদ্বেগকে সামনে রেখে সেই সাহস কাজে লাগিয়ে আমাদের অভিন্ন অবস্থান খুঁজে বের করতে হবে।’

অনুষ্ঠানে ইউক্রেনের আইনপ্রণেতা ডেভিড আরাখামিয়া এবং দেশটির মানবাধিকারবিষয়ক ন্যায়পাল দিমিত্রো লুবিনেৎসও উপস্থিত ছিলেন। তাঁরা স্লোভেনীয় বংশোদ্ভূত মেলানিয়া ট্রাম্পকে শান্তি প্রতিষ্ঠায় তাঁর প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে দুই পক্ষই ফার্স্ট লেডিকে ধন্যবাদস্বরূপ উপহার দেয়। রাশিয়ার প্রতিনিধি দিমিত্রিয়েভ ওলেশকির এক শিশুকন্যার আঁকা গোলাপি হৃদয়ের একটি ছবি মেলানিয়াকে উপহার দেন। তিনি জানান, শিশুটি ‘রাশিয়ায় তার পরিবারের সঙ্গে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছে’। রাশিয়ায় বাস্তুচ্যুত ইউক্রেনীয় শিশুদের নিয়ে চলমান বিরোধের প্রতি ইঙ্গিত করেই তিনি এ কথা বলেন। ছবিটিতে লেখা ছিল, ‘আমি মেলানিয়াকে ভালোবাসি।’

অন্যদিকে ইউক্রেনের প্রতিনিধিরা মেলানিয়া ট্রাম্পকে একটি রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। সম্মাননাপত্রে লেখা ছিল, ‘আপনার সাহসী হৃদয়ের জন্য, আমাদের জনগণকে রক্ষা করার জন্য এবং ইউক্রেনীয় শিশুদের ফিরিয়ে আনার জন্য।’ এ সময় মেলানিয়া ট্রাম্প সফররত দুই দেশের প্রতিনিধিদলের হাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উদ্দেশে লেখা চিঠি তুলে দেন।

ইউরোপজুড়ে অন্তত ২৫ যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি

ইউরোপের বিভিন্ন দেশের অন্তত ২৫টি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার ভুয়া হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আয়ারল্যান্ড থেকে বুলগেরিয়া পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইটে এসব হুমকি আসে। এতে কয়েকটি উড়োজাহাজকে নির্ধারিত গন্তব্যের বাইরে অবতরণ করতে হয়েছে।

হাতে ছাতা আর কালো পোশাকে পোপের বাড়ি গেলেন বব ডিলান

মার্কিন সংগীতশিল্পী ও নোবেলজয়ী গীতিকার বব ডিলানকে নিজ সরকারি বাসভবনে আতিথ্য দিয়েছেন পোপ চতুর্দশ লিও। বুধবার (৪ নভেম্বর) রোমে পোপের সরকারি বাসভবন অ্যাপোস্টলিক প্যালেসে তাঁদের এ সাক্ষাৎ হয়। ইতালি সফরের অংশ হিসেবে বর্তমানে রোমে অবস্থান করছেন ৮৫ বছর বয়সী সংগীতশিল্পী।

ইউক্রেনে রুশ হামলায় নিহত বেড়ে ৪০, মস্কো-কিয়েভ আলোচনা ১০ নভেম্বর

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে এক ত্রাণকেন্দ্রে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০-এ দাঁড়িয়েছে। গতকাল বুধবার নিহতের সংখ্যা বৃদ্ধির তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, নিহতদের কয়েকজনের মরদেহ এখনো শনাক্ত বা উদ্ধার করা সম্ভব হয়নি।

জনপ্রিয় টার্গেট

ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় জামাইয়ের পর স্ত্রীকেও নামিয়েছেন ট্রাম্প, শিগগির চুক্তির আশা

ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় জামাইয়ের পর স্ত্রীকেও নামিয়েছেন ট্রাম্প, শিগগির চুক্তির আশা

প্রকাশ: ০৩:৩৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬