ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

২০ বছর পর সোনিয়া গান্ধী তাঁর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং’-এ তুলে ধরেছেন সেই স্মৃতি।

সোনিয়া গান্ধীর মতো মনিকা বেলুচ্চির জন্মও ইতালিতে। ‘দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট’ চলচ্চিত্রে মেরি ম্যাগডালিন এবং ‘ম্যাট্রিক্স’ সিরিজে পার্সেফোন চরিত্রে অভিনয়ের জন্য তিনি পরিচিত। একাধিক সাময়িকী তাঁকে ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী’ বলেও আখ্যা দিয়েছিল।

কান চলচ্চিত্র উৎসবের জুরির সদস্য থাকার সময় সোনিয়া গান্ধীকে নিয়ে নির্মাণের পরিকল্পনা করা জীবনীভিত্তিক চলচ্চিত্রটির প্রযোজকেরা জানান, বেলুচ্চি এতে অভিনয়ের চুক্তি করেছেন। তখন প্রযোজক সুনন্দা মুরলি মনোহর বলেছিলেন, ‘সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের সম্ভাবনা নিয়ে তিনি (বেলুচ্চি) বেশ উচ্ছ্বসিত।’

কংগ্রেসের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়। শেষ পর্যন্ত চলচ্চিত্রটির কাজ বন্ধ হয়ে যায়। তবে কেন সিনেমাটি নির্মিত হয়নি, তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিন্ন ভিন্ন কারণ জানিয়েছেন।

তবে ২০১২ সালে বেলুচ্চি বলেছিলেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘হ্যাঁ, একবার একটি ভারতীয় সিনেমায় সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু চিত্রনাট্যটি আমার ভালো লাগেনি। তাই আর এগোইনি।’

অন্য একসময় সিনেমাটি না হওয়ার আরও অস্পষ্ট ‘অনেক কারণের’ কথা বলেছিলেন মনিকা বেলুচ্চি।

সিনেমাটি পরিচালনার কথা ছিল লস অ্যাঞ্জেলেসে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত নির্মাতা জগমোহন মুন্ধরার। সাংবাদিক রশিদ কিদওয়াইয়ের লেখা ‘সোনিয়া: অ্যা বায়োগ্রাফি’ বই অবলম্বনে এটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল।

গত ১০ নভেম্বর বইটি প্রকাশিত হয়। এরই মধ্যে দুই লাখের বেশি কপি বিক্রি হয়েছে। সব বিবেচনাতেই বইটি বেস্টসেলার।

বিভিন্ন সময়ে চলচ্চিত্রবিষয়ক ট্যাবলয়েডের প্রতিবেদনে বলা হয়েছিল, কংগ্রেস নেত্রীর চরিত্রে অভিনয়ের জন্য ঐশ্বরিয়া রাই ও প্রীতি জিনতাকেও বিবেচনা করা হয়েছিল। ২০০৬ সালে জীবনীভিত্তিক সিনেমাটির পরিকল্পনাকারীদের কাছে পাঠানো আইনি নোটিশে প্রস্তাবিত চলচ্চিত্রটির তথ্যগত যথার্থতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল।

তখন সোনিয়া গান্ধী ছিলেন কংগ্রেসের সভাপতি। এর দুই বছর আগে তাঁর নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করে সরকার গঠন করেছিল। নিজে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ না করে ‘অন্তরের কণ্ঠস্বরের’ কথা উল্লেখ করে তিনি মনমোহন সিংয়ের নাম প্রস্তাব করেছিলেন। সেই সময় সোনিয়া গান্ধীর রাজনৈতিক অবস্থান ছিল বেশ শক্তিশালী।

২০১৭ সালে মারা যাওয়া প্রযোজক সুনন্দা মুরলি মনোহরকে উদ্ধৃত করে ২০০৬ সালের জুলাইয়ে নিউইয়র্ক টাইমস লিখেছিল, তিনি বলেছিলেন, ‘আগামী ৬০ দিনের মধ্যেই আমাদের শুটিং শুরু করার কথা ছিল। …কিন্তু কংগ্রেস একটি অনেক বড় রাজনৈতিক দল, আর আমরা ভারতে একটি চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করছি। এসব উদ্বেগের নিরসন না হওয়া পর্যন্ত আমরা সামনে এগোতে পারছি না।’

মুন্ধরা তাঁর চিত্রনাট্যকে ‘বিতর্কহীন’ বলে দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, ‘একজন মানুষ হিসেবে সোনিয়া গান্ধীর প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। তাঁর জীবন নিয়ে আমার আগ্রহের কারণ হলো, ভাগ্য কীভাবে একজন মানুষকে তাঁর শুরুর অবস্থান থেকে তুলে নিয়ে সম্পূর্ণ ভিন্ন এক জায়গায় পৌঁছে দিতে পারে, তা দেখা। ইতালির এক তরুণী কখনো কল্পনাও করেননি যে একদিন তিনি এক শ কোটি মানুষের একটি দেশের নেতা হবেন—যে দেশের মানুষের জাতি, গায়ের রং ও ধর্ম ভিন্ন। কীভাবে তিনি সেই দায়িত্বের উপযুক্ত হয়ে উঠলেন, সেটিই আমার আগ্রহের বিষয়।’

মুন্ধরা এমন দাবিও করেছিলেন যে তিনি তাঁর গবেষণার তথ্য সোনিয়া গান্ধীর সঙ্গে ভাগাভাগি করেছিলেন। তবে কংগ্রেস এ দাবি প্রত্যাখ্যান করে বলেছিল, চাঞ্চল্য সৃষ্টি ও সস্তা প্রচার পাওয়ার উদ্দেশ্যেই এমন কথা বলা হয়েছে।

২০০৭ সালেও মুন্ধরা আশা প্রকাশ করেছিলেন, সিনেমাটি নির্মিত হবে। ২০১১ সালে তিনি মারা যান। হলিউডে কয়েক বছর থ্রিলারধর্মী সিনেমা নির্মাণের পর তিনি সামাজিক ইস্যুভিত্তিক হিন্দি ও ইংরেজি চলচ্চিত্র নির্মাণে মনোযোগ দেন। তাঁর এমন চলচ্চিত্রের মধ্যে ছিল রাজস্থানের অধিকারকর্মী ভাঁওরি দেবীকে নিয়ে ‘বাওয়ান্ডার’ এবং ঐশ্বরিয়া রাই অভিনীত ‘প্রোভোকড’। ২০০৬ সালে কান চলচ্চিত্র উৎসবে ‘প্রোভোকড’ প্রদর্শিত হয়েছিল।

সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশের পর তেলেঙ্গানা কংগ্রেসের নেতা টি জয়প্রকাশ রেড্ডি, যিনি জগ্গা রেড্ডি নামে পরিচিত, বইটি অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা তেলুগু, হিন্দিসহ সব ভাষায় সিনেমাটি নির্মাণের কথা ভেবেছি।’

কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এ প্রস্তাব নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে বিজেপি নেতা রাম কদম এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘তাঁদের অবশ্যই জীবনীভিত্তিক সিনেমা নির্মাণ করা উচিত। তবে সেটি হতে হবে সত্যনিষ্ঠ ও বাস্তবসম্মত।’

স্পেনের লেখক হাভিয়ের মোরোর লেখা ‘এল সারি রোহো’ (দ্য রেড শাড়ি) সোনিয়া গান্ধীর জীবন নিয়ে লেখা একটি কল্পনানির্ভর জীবনী। ২০০৮ সালে স্পেনে বইটি প্রথম প্রকাশিত হয়। দীর্ঘদিনের আইনি ও রাজনৈতিক বাধার পর ২০১৫ সালের জানুয়ারিতে ভারতের রোলি বুকস বইটি প্রকাশ করে।

বইটি প্রকাশের আগে ‘অসত্য, অর্ধসত্য, মিথ্যা ও মানহানিকর বক্তব্য’ থাকার অভিযোগ তুলে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। রোলি বুকস জানিয়েছিল, ভারতে বইটি কখনো নিষিদ্ধ ছিল না। তবে স্পেনের প্রকাশক আগে বইটি প্রকাশের জন্য ‘পরিবেশ অনুকূল নয়’ বলে মনে করেছিলেন।

সোনিয়া গান্ধী তাঁর স্মৃতিকথা লেখার একটি কারণ হিসেবে বলেছেন, তাঁকে নিয়ে অনেক অসত্য তথ্য লেখা হয়েছে। বইটির ভূমিকায় তিনি লিখেছেন, ‘আমাকে নিয়ে অনেক কিছু লেখা হয়েছে। …কিন্তু সেসব লেখায় আমার প্রকৃত সত্তার কোনো প্রতিফলন ছিল না।’

২০১৪ সালে তিনি নিজের একটি বই লেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে বছর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির কাছে বড় পরাজয়ের পর ক্ষমতা হারায় ইউপিএ সরকার। একই বছর ইউপিএ সরকারের ভেতরের দুই সাবেক ব্যক্তি তাঁদের অভিজ্ঞতা নিয়ে বই প্রকাশ করেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং তাঁর স্মৃতিকথা ‘ওয়ান লাইফ ইজ নট এনাফ’-এ দাবি করেন, ২০০৪ সালে সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেননি তাঁর ‘ইনার ভয়েস’-এর কারণে নয়; বরং ছেলে রাহুল গান্ধী তাঁর জীবন নিয়ে আশঙ্কা করছিলেন বলে। সে সময় এনডিটিভিকে সোনিয়া গান্ধী বলেছিলেন, ‘আমি নিজের বই লিখব। তখন সবাই সত্যটা জানতে পারবে। …সত্য প্রকাশের একমাত্র উপায় হলো আমার লেখা। আমি এ বিষয়ে আন্তরিক।’

সঞ্জয় বারুর লেখা ‘দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ প্রকাশিত হয় ২০১৪ সালের এপ্রিলে, লোকসভা নির্বাচনের প্রচারের মধ্যেই। বারু ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত মনমোহন সিংয়ের গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ছিলেন। তাঁর বইয়ে এমন এক প্রধানমন্ত্রীর চিত্র তুলে ধরা হয়েছিল, যাঁর কর্তৃত্ব সোনিয়া গান্ধীর কারণে খর্ব হয়েছিল।

সোনিয়া গান্ধীর ‘বিলংগিং’ বইয়ে বারু বা নটবর সিং কারও নাম উল্লেখ করা হয়নি। তবে তাঁদের অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।

সোনিয়া গান্ধী লিখেছেন, ‘এক দশক পর (মনমোহন সিংয়ের) সাবেক এক সহযোগী একটি বই প্রকাশ করেন। তাতে আমার বিরোধীদের ছড়ানো বিদ্বেষপূর্ণ ও সম্পূর্ণ মিথ্যা অভিযোগগুলোই আবার তুলে ধরা হয়। অভিযোগগুলো ছিল, আমি প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে বিভিন্ন নথি আনাতাম, প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ করতাম এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতাম।’

এখানে তিনি সম্ভবত সঞ্জয় বারুর বইয়ের কথা বলেছেন। তবে বারু বছরের পর বছর ধরে নিজের বক্তব্যে অটল রয়েছেন। তিনি বলেছেন, ‘আমি লিখেছি, পিএমওর একজন কর্মকর্তা তাঁকে (সোনিয়া গান্ধীকে) বিভিন্ন বিষয়ে অবহিত করতেন। …আমি কখনো বলিনি যে নথিপত্র তাঁর কাছে নিয়ে যাওয়া হতো। আমি আমার বক্তব্যে অটল আছি।’

তবে বারুর বই অবলম্বনে সিনেমা নির্মিত হয়েছিল। ‘দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ নামের সেই চলচ্চিত্রে মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করেন অনুপম খের। ২০১৯ সালে পরবর্তী লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে সিনেমাটি মুক্তি পায়। এতে সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয় করেন জার্মান অভিনেত্রী সুজান বার্নার্ট।

২০১৮ সালের ডিসেম্বরে সিনেমাটির ট্রেলার প্রকাশের পর বিজেপি তাদের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্ট থেকে সেটি শেয়ার করে। পোস্টে লেখা হয়েছিল, ‘একটি পরিবারের ১০ বছর ধরে দেশকে জিম্মি করে রাখার রোমাঞ্চকর কাহিনি। ড. সিং কি কেবল একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ছিলেন, যিনি উত্তরাধিকারী প্রস্তুত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ আঁকড়ে ছিলেন?’

এ মন্তব্যে সোনিয়া গান্ধী এবং তাঁর ছেলে রাহুল গান্ধীকে কটাক্ষ করা হয়েছিল। রাহুল গান্ধী বর্তমানে লোকসভার বিরোধীদলীয় নেতা।

কংগ্রেসের মুখপাত্ররা সিনেমাটিকে ‘ভুয়া প্রচারণা’ বলে অভিহিত করেছিলেন। তবে শেষ পর্যন্ত দলটি এ বিষয়ে আর কোনো পদক্ষেপ নেয়নি। সিনেমাটি মুক্তি পায়, আবার একসময় প্রেক্ষাগৃহ থেকেও বিদায় নেয়।

ভারতের রাফালে যুদ্ধবিমানের সংখ্যা ৩৬ থেকে কমে ৩২—বাকি চারটি গেল কই

ভারতীয় বিমানবাহিনীর রাফালে যুদ্ধবিমানের সংখ্যা ৩৬ থেকে কমে ৩২ হয়েছে। ব্রিটিশ সামরিক বিমানবিষয়ক প্রকাশনা ফ্লাইটগ্লোবালের ২০২৭ সালের ওয়ার্ল্ড এয়ারফোর্সেস ডিরেক্টরিতে এ তথ্য উঠে এসেছে। তবে চারটি যুদ্ধবিমান কেন সক্রিয় তালিকা থেকে বাদ পড়েছে, তার ব্যাখ্যা দেওয়া হয়নি।

ভোটার তালিকা সংশোধনের নামে টার্গেট করা হচ্ছে মুসলিমদের: মার্কিন কমিশন

ভোটার তালিকা সংশোধনের নামে ভারতজুড়ে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের, আরও বেশি লক্ষ্যবস্তু করা হচ্ছে। এমনটাই অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের একটি কমিশন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চ

আগামী কয়েক দশকে ভারতের ধর্মীয় জনসংখ্যার অনুপাতে পরিবর্তন আসবে। তবে আগামী কয়েক দশকেও হিন্দুরাই দেশটিতে সংখ্যাগরিষ্ঠ অবস্থানে থাকবে। ২০৭০ সাল নাগাদ দেশটির মোট জনসংখ্যায় হিন্দুদের অংশ কমে ৭৬ শতাংশে দাঁড়াতে পারে। বিপরীতে, মুসলিম জনসংখ্যার অংশ বেড়ে ২০ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক

জনপ্রিয় টার্গেট

মেহেরপুরে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দিশেহারা কৃষকেরা, ব্যাপক ক্ষতির আশঙ্কা

সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না

প্রকাশ: ০১:১৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬